চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইডির দফতরে হাজিরা অভিষেক পত্নী রুজিরার

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলে উষা বুধে পা, যেথা খুশি সেথা যা। খনার এই বচনের সঙ্গেই মিলে গেল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের(Rujira Banerjee) পদক্ষেপ। কেননা এদিন তিনি হাজিরা দিয়েছেন কলকাতার(Kolkata) সল্টলেকে(Saltlake) থাকা CGO Complex-এ Enforcement Directorate বা ED’র কার্যালয়ে। এদিন অর্থাৎ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate। দেখা যায়, রুজিরা হাজির হয়ে গিয়েছেন সকাল ১০টা বেজে ৫৮ মিনিটে। গাড়ি থেকে নেমেই ভিতরে ঢুকে যান রুজিরা।

গত সপ্তাহেই ED’র সমন পৌঁছেছিল রুজিরার কাছে। সেই সমনে সাড়া দিয়ে রুজিরা CGO Complex-এ আসবেন কি না, তা নিয়ে জল্পনা চলছিল। রুজিরার তরফে এ ব্যাপারে কিছু না জানানো হলেও বুধবার সকাল থেকেই দেখা যায় CGO Complex’র বাইরে পুলিশে পুলিশে ছয়লাপ। চতুর্দিক ব্যারিকেড করে দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ করা হচ্ছে গাড়ি চলাচলও। পুলিশ সূত্রেই পরে জানা যায় রুজিরা সিজিওতে আসছেন। পরে খবর আসে, একটি সাদা ইনোভা গাড়ি সাড়ে দশটা নাগাদ রওনাও হয়েছে অভিষেকের বাড়ি থেকে। যথাসময়ে, অর্থাৎ ১১টার মধ্যেই সেই গাড়ি পৌঁছেও যায় CGO Complex চত্বরে। নিয়োগ মামলার তদন্তে এই প্রথম তলব করা হল রুজিরাকে। এর আগে তাঁকে ‘কয়লা পাচার মামলা’য় জিজ্ঞাসাবাদ করা হলেও এই প্রথম নিয়োগ মামলায় ডেকে পাঠানো হল। চার মাস আগেই তাঁকে কয়লা পাচার মামলায় ডেকে পাঠিয়েছিল ED।

কয়লা পাচার মামলায় দু’টি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন, একটি সংস্থার আর্থিক লেনদেনের খতিয়ান এবং এক হিসাবরক্ষকের বয়ানের ভিত্তিতে রুজিরাকে গত জুনের প্রথম দিকে ডেকে পাঠিয়েছিলেন ED’র তদন্তকারীরা। সেই পর্বে টানা সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় রুজিরাকে। গত বছর জুন মাসে শিশুপুত্রকে কোলে নিয়ে ED দফতরে গিয়েছিলেন তিনি। কয়লা পাচার মামলায় অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরাকে বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করেছে ED। অতীতে অভিষেক ও রুজিরাকে দিল্লিতেও তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সমন পেয়ে দিল্লিতে ED’র দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক। কিন্তু দিল্লির ED দফতরে হাজিরা দেননি রুজিরা। পরিবর্তে কলকাতার ED’র দফতরে হাজিরা দেন অভিষেক-পত্নী।   

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনের মুখে কলকাতায় ম্যারাথন তল্লাশি ইডি-এর

শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ