গরমে ঘেমে কাহিল হয়ে ভিড় ট্রেনে সফরের দিন শেষ! শীঘ্রই চালু হচ্ছে এসি লোকাল

জানা গিয়েছে, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাইতে তৈরি হয়েছে ওই বাতানুকূল লোকাল ট্রেন। যার ভাড়া ধার্য করা হয়েছে, নূন্যতম ৬৫ টাকা থেকে সর্বোচ্চ ২৪০ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: বসন্ত পড়তে না পড়তেই শুরু গরমের দাপট। প্রচণ্ড রোদে রাস্তাঘাটে নাজেহাল অবস্থা সবার। স্বাভাবিকভাবেই এ সময় ট্রেনে-বাসে নিত্যযাত্রীদের রীতিমতো কালঘাম ছোটে। তবে এসি বাস তো আছেই। কিন্তু নেই লোকাল এসি ট্রেন। তাই সবারই আশা এক্সপ্রেস ট্রেন বা মেট্রোর মতো লোকাল ট্রেনেও এসি-র ব্যবস্থা করা হোক। এবার যাত্রীদের সেই স্বপ্নই পূরণ হতে চলেছে। অবশেষে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনকে দুটি এসি রেক দেওয়ার জন্যে প্রস্তুত রেলওয়ে বোর্ড। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে রেক।

এবার শুধু যাত্রা শুরু হওয়ার পালা! কবে থেকে চালু হচ্ছে শিয়ালদা এসি লোকাল? কত হচ্ছে নূন্যতম ভাড়া? সর্বোচ্চ ভাড়াই বা কত? জানা গিয়েছে, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাইতে তৈরি হয়েছে ওই বাতানুকূল লোকাল ট্রেন। যার ভাড়া ধার্য করা হয়েছে, নূন্যতম ৬৫ টাকা থেকে সর্বোচ্চ ২৪০ টাকা। এখন প্রশ্ন, বেশিরভাগ নিত্যযাত্রীরা লোকাল ট্রেনের ভাড়া কাটেন না! ৫-১০ টাকার ভাড়া না কাটার উদাহরণও রয়েছে ভুরি ভুরি, তবে কী এসি কোচের জন্যে ৬৫ টাকা খরচ করে টিকিট কাটবেন? কিছু কিছু লোকাল ট্রেনে ফার্স্ট ক্লাস পরিষেবা চালু হলেও তার আহামরি সাড়া মেলেনি। তবে কী এসি লোকালে রেসপন্স পাওয়া যাবে যাত্রীদের? এবার সেটাই দেখার দেখার পালা! সূত্রের খবর, এই এসি লোকালগুলি ২৫ কেভি ক্ষমতাসম্পন্ন মোটর দিয়ে তৈরি।

সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে ছুটবে ট্রেনগুলি। কামরা থাকবে ১২ টি। প্রতিটি কামরা ভেস্টিবিউল দিয়ে যুক্ত থাকবে। GPS প্রযুক্তির পাবলিক address সিস্টেম থাকবে। প্রতিটি ট্রেন ৫২০ জন যাত্রী বইতে সক্ষম। যাত্রীদের জিনিসপত্র রাখার জন্যে কামরায় জায়গা থাকবে প্রচুর। তবে জানা গিয়েছে, এসি ট্রেন নেওয়ার ব্যাপারে বছর তিনেক আগেই পূর্ব রেল আগ্রহ দেখিয়েছিল। কিন্তু এখনও কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে। কোন রুটে এই ট্রেন চালানো হবে? কোন রুটে ট্রেন চালালে যাত্রী মিলবে? তাই সবটা সমীক্ষার পরেই এসি লোকাল চালু হবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। কারণ তাড়াহুড়ো করে ট্রেন চালু করলেই মোটা টাকা গুনতে হবে রেলওয়ে দফতরের। আবার বেশি দেরিও করতে নারাজ পূর্ব রেল। তাই আনুমানিক ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই লোকাল এসি ট্রেন উপহার দিতে পারে পূর্ব রেল।

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা