চিংড়িঘাটায় মার্বেল বোঝাই লরি উল্টে জখম ৪

মঙ্গলবার সকালে চিংড়িঘাটায় একটি মার্বেল পাথর বোঝাই লরি আচমকা উল্টে যায়। এরপর সেই গাড়ির পাথরে চাপা পড়ে গুরুতর জখম হন ওই গাড়িতে থাকা চার কর্মী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্বেল বোঝাই লরি উল্টে জখম হলেন ৪ জন। মঙ্গলবার সকালে চিংড়িঘাটায় একটি মার্বেল পাথর বোঝাই লরি আচমকা উল্টে যায়। এরপর সেই গাড়ির পাথরে চাপা পড়ে গুরুতর জখম হন ওই গাড়িতে থাকা চার কর্মী। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় বেলেঘাটা ট্রাফিক গার্ডের পুলিশ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে একটি লরি মার্বেল বোঝাই করে উল্টোডাঙা থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল। চিংড়িঘাটা মোড়ের কাছে আচমকা লরিটি উলটে যায়। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, উলটে যাওয়ার পর ওই গাড়ি থেকে মার্বেল পাথরগুলি রাস্তায় পড়ে যায়। আর সেই পাথরের তলায় চাপা পড়ে যান ৪ জন কর্মী। তড়িঘড়ি তাঁদেরকে উদ্ধার করতে হাত লাগান স্থানীয় লোকজন। এরপর পাথর সরিয়ে ৪ জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় বেলেঘাটা ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশকর্মীরা। এসএসকেএম হাসপাতালে ৪ জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। লরিটিতে ৬ থেকে ৭ জন ছিলেন বলে জানা গিয়েছে। ৪ জন গুরুতর আহত হওয়ার পাশাপাশি বাকিরা কমবেশি জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

অন্যদিকেতেই ঘটনার পর রাস্তায় ভহড়িয়ে পড়ে মার্বেল পাথরের ভাঙা অংশ। সেগুলি সরানোর ব্যবস্থা করছেন পুলিশ কর্মীরা। কীভাবে লরি উল্টে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। সকালের ব্যস্ত সময়ে রাস্তায় এই দুর্ঘটনার জন্য বেশকিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। তৈরি হয় যানজট। যদিও পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী