আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইডির দফতরে হাজিরা দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তলবের প্রেক্ষিতে হাজিরা দিলেন টলিউডের অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে (CGO Complex) ইডির অফিসে হাজিরা দেন তিনি।

ইডি সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ১০ টা ১০ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে পৌঁছন টলিউড অভিনেতা। হাজিরা দেওয়ার পর অভিনেতাকে ইডি-র তিন আধিকারিক জিজ্ঞাসাবাদ শুরু করেন। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই ধৃত যুবনেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথি থেকে অভিনেতা বনি সেনগুপ্তর নাম পান গোয়েন্দারা।

অভিনেতার তলব ঘিরে একাধিক প্রশ্ন উঠে এসেছে, নিয়োগ দুর্নীতির টাকা বনি সেনগুপ্তের অ্যাকাউন্টে ঢুকেছে কি না সেই বিষয়ে খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। উল্লেখ্য ২০২১ সালে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-তে যোগ দিয়েছিলেন বনি সেনগুপ্ত। তবে বর্তমানে রাজনীতি থেকে দূরে থাকতে দেখা গিয়েছে তাঁকে। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবারের মধ্যেই ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের একদিন আগে তিনি ইডি দফতরে হাজিরা দিলেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

ফের ধেয়ে আসছে কালবৈশাখী, সঙ্গী শিলাবৃষ্টিও, সতর্ক করল হাওয়া অফিস

হিংসা রুখতে ৮ দফা দাওয়াই, সব থানাকে একগুচ্ছ নির্দেশিকা কলকাতা পুলিশ কমিশনারের

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

‘তুমিই আমার জীবনকে পরিপূর্ণ করেছ’, ১০ বছরের বিবাহ বার্ষিকীতে করণকে খোলা চিঠি বিপাশার

‘২২৬টির বেশি আসন পেয়ে সরকার গড়ব আমরাই’ দৃপ্ত কণ্ঠে ঘোষণা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ