ব্যস্ত শাহরুখ, বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন দেব

বুধবার নবান্নে শিল্প বৈঠক থেকে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) পাশাপাশি বাংলার নয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেতা দেব (Dev)। বুধবার নবান্নে শিল্প বৈঠক থেকে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বুধবার নবান্নে শিল্পপতিদের সঙ্গে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব-সহ একাধিক মন্ত্রী ও আমলা। বৈঠকে ছিলেন অভিনেতা দেব, রাজ চক্রবর্তী, পরিচালক গৌতম ঘোষও। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, বাংলার নয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে দেবের নাম। তবে মুখ্যমন্ত্রী এটাও জানিয়ে দিয়েছেন, শাহরুখ খান যেমন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন তেমন থাকবেন। নবান্নের ভরা সভাঘরে বৈঠক যখন প্রায় শেষের মুখে মুখ্যমন্ত্রী হঠাৎ দেবকে বলেন, ‘তোমার কিছু বলার আছে?’ মুখ্যমন্ত্রীর প্রশ্নে চুপ থাকেন দেব। এরপরই মমতা তাঁকে বলেন, ‘তুমি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যাও না।’ আচমকা এমন প্রস্তাবে ইতিউতি তাকাতে থাকেন তখন অভিনেতা।

দেব কিছু বলার আগেই মুখ্যমন্ত্রী বলতে শুরু করেন আবার। তিনি বলেন, পর্যটন দফতরের কে আছ? তোমরা দেব-কে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে দাও। এরপরই রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ‘শাহরুখ যেমন আছে থাকবে। একটা ভিডিয়োতেও ও ছিল। কিন্তু শাহরুখ তো ব্যস্ত, সময় পায় না বেচারা।’ দেবকে সামনে রেখে যাতে একটি ভিডিয়ো তৈরি করে পর্যটন দফতর, এদিন সেই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর