কলেজের তরুণীরাই টার্গেট! হামিমের শাগরেদ আদিত্যকে নিয়ে বিস্ফোরক দাবি STF-র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলেজ পড়ুয়া তরুণীদের টার্গেট, পাকিস্তানি হ্যান্ডলারের নির্দেশে চলছিল মডিউল তৈরির ছক। ধৃত আদিত্য সিংকে নিয়ে তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্যের খোঁজ পাচ্ছে এসটিএফ।

তদন্তকারী সূত্রের দাবি, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীদের টার্গেট করে সংগঠনের সঙ্গে যুক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল আদিত্য সিংকে। পাকিস্তানি হ্যান্ডলার আবির জাট সরাসরি এই দায়িত্ব দিয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। শুধু নির্দেশই নয়, তরুণীদের প্রলোভন দেখিয়ে মডিউলে আনার জন্য আদিত্যকে আর্থিক সহায়তাও করা হয়েছিল বলে অভিযোগ। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, হাওয়ালা নেটওয়ার্ক- এর মাধ্যমে হামিম ও আদিত্যর কাছে একাধিকবার টাকা পাঠানো হয়। সেই অর্থ ব্যবহার করে বিভিন্ন উপায়ে কলেজ পড়ুয়া তরুণীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং তাঁদের বিশ্বাস অর্জনের পরিকল্পনা করা হয়েছিল বলে তদন্তকারীদের অনুমান। কী ধরনের প্রলোভন দেখাতে হবে, কীভাবে ধাপে ধাপে তাঁদের সংগঠনের সঙ্গে যুক্ত করতে হবে, সে বিষয়েও পাকিস্তানি হ্যান্ডলাররা কনফারেন্স কলের মাধ্যমে আদিত্যকে বিস্তারিত নির্দেশ দিত বলে দাবি তদন্তকারীদের।

আরও পড়ুনঃ NDA-এর বৈঠকে যোগ দিলেন NCPI সাংসদ সুদীপ-কাকলিরা

 আদিত্য ও হামিম কতজন তরুণীর সঙ্গে যোগাযোগ করেছিল এবং তাঁদের মধ্যে কতজনকে এই মডিউলে যুক্ত করার চেষ্টা করা হয়েছিল, সেই তথ্য খতিয়ে দেখছে তদন্তকারীরা পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তাদের ভূমিকা কী এবং দেশের বিভিন্ন প্রান্তে এর কোনও বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

বক্সঅফিসে সুনামি! ৫ দিনেই ভারতে ‘স্পাইডারম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’-এর আয় ছাড়াল ২৮১ কোটি টাকা

টুলু কাণ্ডে উদ্ধার গোপন ‘ডায়েরি’! কার পকেটে কত গিয়েছে, মিলল খুঁটিনাটি তথ্য

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পের জেরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১২৫, এখনও নিখোঁজ বহু

আপেল অ্যাপ স্টোর থেকে উধাও টেলিগ্রাম!

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা