এই মুহূর্তে

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

নিজস্ব প্রতিনিধি: সাময়িক বিরতির পর ফের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। উত্তরে কিছুটা কমবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টিপাত।

হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বিকানের কোটা গোপালপুর হয়ে পূর্ব দক্ষিণ পূর্বদিকে বিস্তৃত হয়েছে। এর কারণেই দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকেছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। জানা গিয়েছে, রবিবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ছাড়া দক্ষিণের আর কোথাও তেমন বৃষ্টি হয়নি। সোমবারও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবারও বৃষ্টিপাত চলবে।

সপ্তাহের শুরু থেকেই মৌসুমী অক্ষরেখা রাজ্যের সক্রিয় হয়েছে। আর এর কারণেই বৃষ্টি হবার সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। দক্ষিণবঙ্গে আগামী কয়েক ঘন্টা পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং স্থান বিশেষে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়লেও, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কমবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায়।  সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা সেভাবেই নেই।

আসন্ন নিম্নচাপের কারণে আগামী মঙ্গলবার ও বুধবার রাজ্যজুড়ে বৃষ্টিপাত বাড়বে। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, ঘন্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং তীব্র বজ্রপাত হবে। ২রা থেকে ৪ঠা সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদেরকে সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পার্থ-অর্পিতার পর এসএসসি মামলায় প্রাক্তন শিক্ষাসচিবকে ইডির তলব! কুন্তলকেও হাজিরার নির্দেশ

কয়লা মাফিয়ার কিংপিনকে স্থায়ী আমন্ত্রিত সদস্য করল বিজেপি, তুলোধনা তৃণমূলের

বৈধ নথি ছাড়া বাংলাদেশ হয়ে ভারতে অনুপ্রবেশ! গ্রেফতার আফগান নাগরিক, নেপথ্যে কোন উদ্দেশ্য?

দিনের পর দিন ‘সহবাস’, অন্তঃসত্ত্বা হতেই প্রেমিকাকে জোর করে গর্ভপাত, গ্রেফতার যুবক

বঙ্গ–বিজেপির কোনও কথাই শুনছে না কেন্দ্রীয় নেতৃত্ব, আড়াআড়িভাবে বিভক্ত পার্টি

বেহালা পশ্চিমে পার্থের বদলে তৃণমূলের বাজি দাপুটে নেত্রী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ