চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনায় ১৯ জনের মৃত্যুর পরেই প্রশ্ন উঠেছিল পুলিশের ভূমিকা নিয়ে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে হতাহতদের পরিবারের সদস্যরা স্থানীয় থানার নিস্ক্রিয়তা নিয়ে সরব হয়েছিলেন। সমালোচনার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। মর্মান্তিক ঘটনার ২৪ ঘন্টা পেরোনোর আগেই চোরবাগান সর্বজনীন যে থানার অন্তর্গত সেই গিরিশ পার্ক থানার ওসি সুমিতকুমার ঘোষকে সরিয়ে দিল লালবাজার। তাঁর জায়গায় নতুন ওসি করে পাঠানো হয়েছে হীরক দলপতিকে।

গত মার্চে বিধানসভা ভোটের আগেই কলকাতা পুলিশের খোলনলচে বদলে দিয়েছিল নির্বাচন কমিশন। আর তখনই গিরিশ পার্ক থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সুমিতকুমার ঘোষ। ভোটে রাজনৈতিক পালাবদলের পরে নিজের পদেই রয়ে যান তিনি। তবে শনিবার (১৭ অক্টোবর) রাতে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পদপিষ্টের ঘটনায় ১৯ জনের মর্মান্তিক মৃত্যুর পরেই তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। পঞ্চমীর দিন থেকে প্রবল ভিড় হওয়া সত্বেও পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন করেননি বলে অভিযোগ। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিয়োতে দেখা হয়েছে হাজার-হাজার মানুষের ভিড় সামলাতে মোতায়েন মাত্র হাতে গোনা পুলিশ কনস্টেবল। অভিজ্ঞ বা পদস্থ আধিকারিকরা নেই। শুধু তাই নয়, পদপিষ্টের ঘটনার পরেও প্রথমদিকে উদ্ধারকার্যে তেমন সক্রিয় দেখা যায়নি গিরিশ পার্ক থানার পুলিশ আধিকারিকদের। পুলিশের ওই ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। রবিবার (১৮ অক্টোবর) বিকেলেই লালবাজারের তরফে গিরিশ পার্ক থানার ওসিকে সরানোর কথা জানানো হয়।

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইতিমধ্যেই বড় পদক্ষেপ নিয়েছে নবান্ন। পুজোর বাকিদিনগুলোতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য রাজ্য পুলিশে কর্মরত ৯ দুঁদে আইপিএসকে তড়িঘড়ি কলকাতা পুলিশে ফেরানো হয়েছে। যে ৯ দুঁদে আইপিএসকে ফেরানো হয়েছে তাঁরা হলেন শুভঙ্কর ভট্টাচার্য, মিরাজ খালিদ, রূপেশ কুমার, তরুণ হালদার, সৌম্য রায়, প্রিয়ব্রত রায়, দীপক সরকার, সুমনজিৎ রায় এবং মাহমুদ আখতার। সূত্রের খবর, পুজোর জন্যই সাময়িক ভাবে তাঁদের কলকাতা পুলিশে  ফেরানো হয়েছে। আজ রবিবার থেকে আগামী ২০ অক্টোবর পর্যন্ত তাঁরা এই বিশেষ দায়িত্ব পালন করবেন।

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমান

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম