ফের অসুস্থ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সাহায্য চাইলেন ভাস্কর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিগত কয়েক বছর ধরেই অসুস্থ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়।  কিন্তু সুস্থ হয়ে উঠলেই তিনি আবার ফিরেছেন সেটে। লাইট-ক্যামেরা-অ্যাকশনের মাঝেই চলছিল জীবন।  এই আবহে ফের অসুস্থ হয়ে পড়লেন বাসন্তীদেবী । পাঁজরের হাড় ভেঙেছে তাঁর।    তাই এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানালেন  ‘গীতা এলএলবি’র সহ-অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ।

সমাজমাধ্যমে পোস্টে ভাস্কর বাসন্তীদেবীর সঙ্গে ছবি পোস্ট করে  জানান,’ আবার অসুস্থ হয়ে পড়েছেন বাসন্তীদেবী ।  কিছুতেই কাজ করতে পারছেন না।তার মধ্যে বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে। নিদারুন কষ্টে দিন কাটছে তাঁর। প্রতি বারের মতো স্নেহাশিস চক্রবর্তীদা আপ্রাণ সাহায্য করছেন। তাই আপনারা আর্থিক সাহায্য কিছু পাঠান তাহলে ওঁর খুব সুবিধে হয়। আমি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনুরোধ করতে চাই, যাতে তিনি কিছু সাহায্য করতে পারেন।‘  

উল্লেখ্য, বাসন্তীদেবীর সঙ্গে একসঙ্গে কাজ বহু কাজ  করছিলেন ভাস্বর । গীতা LLB-তে ভাস্বরের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন বাসন্তীদেবী ।  তাই তাকে স্নেহ করেন অভিনেত্রী । সেটে তাঁর খোঁজখবর নেন নিয়মিত। শুধু তাই নয় একাধিকবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন টলি অভিনেতা। আর এবারও তা অন্যথা হয়নি। বলা বাহুল্য,  বাসন্তীদেবীর বয়স প্রায় ৮৫। সন্তান রয়েছে, স্বামী ছিলেন। কিন্তু তাঁর দাম্পত্য জীবন সুখকর ছিল না । সেইসঙ্গে আর্থিক সংকটের মধ্যে রয়েছেন বাসন্তী দেবী। তাই এই বয়সে এসেও প্রতিদিন করে যেতে হয় শুটিং ।

সোনাঝুরির জঙ্গলে টুলু মণ্ডলের বিলাসবহুল বাগানবাড়ির খোঁজ! তল্লাশিতে আটক ৩

বহিরাগতদের এনে পঞ্চায়েতে আস্থা ভোটে অশান্তির চেষ্টা তৃণমূলের, অভিযোগ বিজেপির

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

গরু পাচার মামলা: পলাতক তৃণমূল নেতা বিনয় মিশ্রকে দেশে ফেরাতে তৎপর সিবিআই

‘যে কোনও মুহূর্তে মৃত্যুর জন্যে আমি প্রস্তুত’, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন গায়ক লাকি আলি

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত