ফের নামল কলকাতায় তাপমাত্রা, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতায় ফের নামল তাপমাত্রা। বৃহস্পতিবার আরও দুই ডিগ্রি তাপমাত্রা নামল। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা কমবে বলে পূর্বভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

আলিপুর আবহাওয়া দফতরের জানানো হয়েছে, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত বুধবার কলকাতার তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবারের তুলনায় বৃহস্পতিবারে কলকাতার তাপমাত্রা দুই ডিগ্রি কমেছে। জানা গিয়েছে, বুধবার বিকেল থেকেই কনকনে ঠাণ্ডা অনুভূত হয়েছিল কলকাতার বিভিন্ন এলাকায়। বুধবার বিকেলে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি কম। গত কয়েকদিনে কলকাতার তাপমাত্রা ওঠানামার পারদ পর্যবেক্ষণ করলে দেখা যাবে, গত ১৩ জানুয়ারি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। বেশ কিছুদিন পর ফের কলকাতার তাপমাত্রা নামতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস। কলকাতায় তাপমাত্রা কমার পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হাড় কাঁপানো শীত বজায় থাকবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রির আশেপাশে থাকবে।

একইসঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। পরিবর্তে আগামীকাল থেকে রাজ্যে উত্তুরে হাওয়া বইতে শুরু করবে। উত্তুরে হাওয়া প্রবেশ করার ফলে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা নামলেও উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী সোমবার পর্যন্ত দার্জিলিঙয়ে বৃষ্টিপাত হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কালিম্পংয়েও। দার্জিলিঙয়ে বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা