তথাগত রায়ের বাড়ির সামনে বিক্ষোভ মতুয়া, নমঃশূদ্রদের

Share:

নিজস্ব প্রতিনিধি: মতুয়া সম্প্রদায়ের ওপর কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা তথাগত রায়ের বাড়ির বাইরে বিক্ষোভ কর্মসূচিতে সামিল মতুয়া সহ নমঃশূদ্র এবং অন্যান্যরা।নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষার দাবি তুলেছিলেন বিজেপি নেতা তথাগত রায়(Tathagata Roy)। তাঁর এহেন মন্তব্য মতুয়া ধর্মাবলম্বীদের জন্য ‘অপমানজনক’ – এই অভিযোগ তুলে মঙ্গলবার বিজেপি নেতার বাড়ি ঘেরাও করেন সাধারণ মানুষ। এদিন দুপুর তিনটে নাগাদ লেক গার্ডেন্সে তাঁরা তথাগত রায়ের বাড়ি অভিযান করেন। বাড়ির সামনে দীর্ঘক্ষণ তারা বিক্ষোভ দেখান। এমনকি ওই বহুতল বাড়ির বারান্দা থেকে সেই বিক্ষোভ নিজে দাঁড়িয়ে দেখেন তথাগত রায়।এদিকে গাইঘাটা থানায় তথাগত রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূল সাংসদ মমতা বালা।

সোমবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে তথাগত রায় দাবি তুলেছিলেন, নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষা করা হোক। তাঁর এহেন মন্তব্যের তীব্র নিন্দা করে তৃণমূল কংগ্রেস। এমনকি এই বিক্ষোভ মিছিল থেকে কিছু সাধারণ মানুষকে বলতে দেখা যায় কতটা ছোট মানসিকতার হলে এইরকম বিষয়বস্তু কারোর ভাবনাচিন্তায় আসতে পারে।

সমাজকর্মী রাজু ঘোষ তাঁর বক্তব্যে বলেন, CAA নিয়ে বিজেপির প্রবীণ নেতা তথাগত রায় যেভাবে শারীরিক পরীক্ষার নিদান দিয়েছেন, তা শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করে গিয়েছে। মতুয়া সম্প্রদায়ের মানুষ বিজেপির মিথ্যের হাড়িটা ফুটো করে দিয়েছে ।তাই তারা যা পারছে তাদের নেতাদের দ্বারা বলিয়ে বেড়াচ্ছেন। তথাগত রায়ের টুইটের ভাষা শুধু যে শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছে তা নয়, বরং ধর্মীয় ভেদাভেদ তৈরি করে অশান্তি ছড়ানোর একটা বার্তা দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা তথাগত রায়ের এই মন্তব্যের ব্যাখ্যা দাবি করেন।

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?