চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এমন উন্মাদনা দেখেনি আজমের, শহরে মমতা ম্যানিয়া

নিজস্ব প্রতিনিধি: মরু রাজ্যের এই শহর প্রতি বছর সাক্ষী থেকে সিনেমার তারকা থেকে ভিভিআইপিদের আগমনের জন্য। কিন্তু স্মরণকালে কাউকে ঘিরে এমন উন্মাদনা দেখা যায়নি। মাজার যাওয়ার রাস্তায় ফুলের মালা বিক্রি করা আজমল শেখ সাফ জানিয়ে দিলেন, ‘দিদিতে মজেছে আজমের’। দিদি মানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মঙ্গলবার তিনি পা রেখেছিলেন রাজস্থানের আজমের(Ajmer) শহরে। দেশের বিখ্যাত দরগা আজমের শরিফে তিনি এদিন চাদর চড়িয়েছেন। আর এদিন তাঁকে প্রত্যক্ষ করতে বাঁধ ভাঙা ভিড় আছড়ে পড়েছিল দরগা ও আশেপাশের চত্বরে। কড়া নিরাপত্তার বেষ্টনিতে থাকা বাংলার অগ্নিকন্যাকে দেখতে পুলিশের লাঠিপেটা থেকে র‍্যাফের তাড়া খেয়েও আবালবৃদ্ধবণিতা ভিড় জমিয়েছেন মমতার যাত্রাপথে। আর তা দেখে আজমেরবাসী অবাক। বাংলার মুখ্যমন্ত্রীকে ঘিরে যে এমন উন্মাদনা তৈরি হবে শহরবাসীর মধ্যে তা তাঁরা ভাবতেই পারেননি। বার বার ভিড় সামলাতে কার্যত অসহায় দেখিয়েছে গেহলট সরকারের পুলিশ থেকে প্রশাসনকে। শাহরুখ খান বা সলমন খানের মতো তারকাদের দেখেছে এই শহর কিন্তু কোনওদিনও এমন উন্মাদনা দেখা যায়নি আজমেরের বুকে, যা মঙ্গলবার দেখা গিয়েছে মমতাকে ঘিরে। 

আরও পড়ুন আজমের শরীফে মুখ্যমন্ত্রী, রব উঠল ‘দিদি খেলা হবে’

রাজস্থানে(Rajasthan) ক্ষমতায় রয়েছে কংগ্রেস(INC) পরিচালিত সরকার যার মুখ্যমন্ত্রী বর্ষীয়াণ কংগ্রেস নেতা অশোক গেহলট(Ashok Gehlot)। মমতার সঙ্গে তাঁর যে খুব ঘনিষ্ঠতা রয়েছে এমন নয়। তবে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে ফোনালাপে যোগাযোগ রয়েছে। মমতা আজমের যেতে পারেন শুনেই গেহলট সরকার কার্যত নজিরবিহীন ব্যবস্থা করে। বাংলার মুখ্যমন্ত্রীর আজমের সফরে নিরাপত্তার বিষয়টি তদারকি করতে কলকাতা থেকে পুষ্করে যান কলকাতা পুলিশের ৫ আধিকারিক। স্থানীয় পুলিশের সঙ্গে তাঁরা বৈঠক করে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন। পুষ্করে মুখ্যমন্ত্রীর ব্রহ্মা মন্দির দর্শনের সময় তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করতে মন্দির চত্বর দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল গেহলট প্রসাসন। পাশাপাশি তাঁর নিরাপত্তায় গেহলট সরকারের যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে তাকে বিরল রাজনৈতিক সৌজন্য হিসেবোন্তুলে ধরেছে রাজস্থান প্রশাসনের একাংশ। কিন্তু তারপরেও এদিন দেখা গেল, মমতাকে নিরাপত্তা দিতে কার্যত নাজেহাল হয়েছে গেহল্টের পুলিশ। কারণ অগ্নিকন্যাকে ঘিরে তৈরি হওয়া আজমেরবাসীর উন্মাদনা। বার বার ব্যারিকেড ভেঙেছে সেখানে। পুলিশ লাঠিপেটা করেছে। তাড়া করেছে, তাতেও থামানো যায়নি ‘মমতা ম্যানিয়া’।

আরও পড়ুন ১২ লাখের বেশি পড়ুয়া পেতে চলেছে ‘সবুজ সাথী’র সাইকেল

আর এইসব দেখে গেরুয়া শিবিরের নেতাদের কপালে অবশ্যই ভাঁজ পড়েছে। কার্যত আজমেরের এদিনের ছবিই পরিষ্কার বলে দিয়েছে জাতীয় স্তরের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কীভাবে উন্মাদনা তৈরি হচ্ছে। বিশেষ করে সংখ্যালঘুদের মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলসুপ্রিমোকে ঘিরে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। তাঁরা মমতাকে দেশের প্রধানমন্ত্রী হিসাবেই দেখতে চাইছেন। তাঁদের বিশ্বাস মমতাই পারবেন দেশ থেকে মোদি জমানার অবসান ঘটাতে। খাজা মইনুদ্দিন চিস্তির দরগায় অতি বড় তারকা থেকে ভিভিআইপি এসেছেন, কিন্তু কাউকে ঘিরে এই উন্মাদনা দেখা যায়নি আজমেরবাসীর মধ্যে যা মমতাকে ঘিরে এদিন দেখা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

গ্রেফতারি পরোয়ানা নিয়ে কী বললেন কবি শ্রীজাত?

লক্ষ্য ছাব্বিশের ভোট! ২৭ পর্যন্ত বাংলাতেই থাকবেন অমিত শাহ  

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, কী কারণ?

বাইকই ভরসা! কমিশনের নিষেধাজ্ঞায় চরম সমস্যায় সাধারণ মানুষ

তৃণমূল প্রার্থী-ভোট ম্যানেজারদের প্রয়োজনে আটকে রাখার নির্দেশ কমিশনের

ভোটের মুখে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের প্রথম তালিকা প্রকাশ করল কমিশন, কীভাবে দেখবেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ