বুধে বিধায়ক পদে শপথ নেবেন কালীগঞ্জের উপনির্বাচনে জয়ী আলিফা

Share:

নিজস্ব প্রতিনিধি: সৌভাগ্যবতী বটে সদ্য সমাপ্ত কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেসের আলিফা আহমেদ। বিধায়ক পদে তাঁর শপথ নিয়ে এবার আর কোনও বাগড়া দেয়নি রাজভবন। ফলে আগামী বুধবার (২ জুলাই) বিধানসভা ভবনে বিধায়ক পদে শপথ নেবেন আলিফা। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

গত কয়েক বছর ধরেই উপনির্বাচনে জয়ীদের বিধায়ক পদে শপথ নেওয়া নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজভবনের এক টানাপোড়েন চলছিল। ওই টানাপোড়েনের ফলে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বায়রন বিশ্বাসদের শপথগ্রহণ নিয়ে জটিলিতাও দেখা দিয়েছিল। অনেকক্ষেত্রে রাজভবনের তরফে অযাচিত হস্তক্ষেপ ঘটিয়ে বিধানসভার অধ্যক্ষকে এড়িয়ে উপাধ্যক্ষকে শপথ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। যা নিয়ে বিধানসভার সঙ্গে রাজভবনের বেনজির সঙ্ঘাতও তৈরি হয়েছিল। ফলে এবারও আলিফা আহমেদের বিধায়ক পদে  শপথগ্রহণ নির্বিঘ্নে হবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে সেই জটিলতা কেটেছে। আগামী বুধবার (২ জুলাই) বিধায়ক পদে আলিফার শপথগ্রহণে সম্মতি দিয়েছে রাজভবন। ফলে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের পদাধিকারীরা অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

সদ্য সমাপ্ত বিধানসভা উপনির্বাচনে কালীগঞ্জ আসন থেকে ৫১ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। খড়কুটোর মতো ভেসে গিয়েছেন তাঁর দুই প্রতিপক্ষ বিজেপির আশিস ঘোষ ও কংগ্রেসের কাবিলউদ্দিন শেখ। পেশায় প্রথিতযশা তথ্য-প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সির ‘প্রজেক্ট ম্যানেজার’ আলিফা। বাবা প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের হাত ধরেই রাজনীতিতে পা রেখেছিলেন। প্রথমবার বিধানসভা ভোটে দাঁড়িয়ে বাজিমাত করেছেন।

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

বৃহস্পতির গোচরে ৩১ অক্টোবর থেকে বদলাবে ভাগ্য, ৪ রাশির জাতকদের জীবনে অর্থলাভ

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪