মণ্ডলকে ধরছেন না কেন? সিবিআইকে প্রশ্ন বিচারকের

বৃহস্পতিবার আলিপুর কোর্টের বিচারক সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন, মণ্ডলকে ধরছেন না কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্তকে গ্রেফতার না করা নিয়ে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রশ্ন করলেন খোদ বিচারক। বৃহস্পতিবার আলিপুর কোর্টের বিচারক সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন, মণ্ডলকে ধরছেন না কেন? যদিও মণ্ডল বলতে বিচারক কাকে নির্দেশ করেছেন তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

অন্যদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এদিন ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পার্থ চট্টোপাধ্যায়-সহ ৭ জনকে আরও ১৪ দিন জেলেই থাকতে হবে। পরবর্তী শুনানি ১৬ ফেব্রুয়ারি। হেফাজতের সময়সীমা শেষ হওয়ায় বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হয় নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ মোট ৭ জনকে। মামলার শুনানি আগেই সিবিআই আইনজীবীকে বিচারক বলেন, ‘হাইকোর্টের নির্দেশের পাঁচ নম্বর প্যারাতে যাঁদের নাম রয়েছে তাঁদের খুঁজে বের করে গ্রেফতার করতে হবে। যাঁরা বেআইনি চাকরি পেয়েছে তাদের গ্রেফতার করুন। কেন দেরি করছেন? দ্রুত খুঁজে বার করে গ্রেফতার করুন।’ বিচারকের এই প্রশ্নের জবাবে সিবিআই এর আইনজীবী জানান, প্রক্রিয়া চলছে। যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করা হচ্ছে। 

বৃহস্পতিবারই বিচারক অর্পণ চট্টোপাধ্যায় এদিন সিবিআইকে প্রশ্ন করেন, গত নির্দেশনামায় নাম থাকা দুই মণ্ডল প্রসঙ্গেও। তার জবাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, ওই দু’জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে। তদন্ত চলছে। প্রয়োজনে গ্রেফতার করা হবে। সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন করেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। তিনি মনে করিয়ে দেন, যতই দেরি হোক, তদন্ত শেষ করতেই হবে।

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ