৬ মাসে নব্বইয়ের বেশি সদস্য দত্তক, কয়েক লক্ষ আয় বেড়েছে আলিপুর চিড়িয়াখানার

নিয়মটা কেমন? দত্তক নিতেই পারেন মাসিক চুক্তিতে। পারেন জন্মদিন বা বিশেষ দিন পালন করতে। প্রায় ১৮ হেক্টর জমিতে রয়েছে ১ হজার টিরও বেশি বন্যপ্রাণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাসিক চুক্তির ভিত্তিতে পশু- পাখি দত্তক দেওয়া চালু করেছিল আলিপুর চিড়িয়াখানা (Alipur Zoo) কর্তৃপক্ষ। আর তাতেই মিলেছে ব্যাপক সাফল্য। জানা গিয়েছে, ৬ মাসে ৯০- এর বেশি প্রাণি দত্তক নেওয়া হয়েছে। আর আলিপুরের দফতরে জমা হয়েছে প্রায় ১৩ লক্ষ ৪২ হাজার টাকা।

২০১৫ সাল থেকেই দেওয়া হত দত্তক, তবে তা বার্ষিক চুক্তির হারে। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে মাসিক চুক্তির ভিত্তিতে দত্তক দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ১৮ হেক্টর জমিতে রয়েছে ১ হজার টিরও বেশি বন্যপ্রাণ। আগে বাঘ- সিংহ বা হাতি দত্তক নিতে বছরে দিতে হত প্রায় ২ লক্ষ টাকা। চিতা বা জিরাফের জন্য ১ লক্ষ টাকা। আবার বাঘরোল, শিম্পাজি বা জেব্রার জন্য ৩০ হাজার টাকা। অ্যানাকোন্ডা ও এমু পাখির জন্য ২৫ হাজার ও ১০ হাজার টাকা। এখন এই সব প্রাণি মাসিক চুক্তির ভিত্তিতেও দত্তক নেওয়া যায়। দত্তক নেওয়া যায় অনলাইনে ও অফলাইনে। মাসিক চুক্তিতেই দত্তক বেশি নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। হাওড়া সিটি পুলিশ কমিশনার দত্তক নিয়েছেন একটি হায়না। তিনি অবশ্য বার্ষিক চুক্তিতেই দত্তক নিয়েছেন। এভাবেই শিম্পাঞ্জি, পেঁচা, ইগুয়ানা, হাতি, অ্যানাকোন্ডা, ক্যাঙ্গারু দত্তক নেওয়া হয়েছে। তবে এখন বাঘ- সিংহ দত্তক নেওয়ার পরিমাণ কমেছে। আর যাদের দত্তক দেওয়া হয় তাদের নাম শুনবেন? কারও নাম বাবু, কারও নাম রানি। ছটু, মস্তান, তিমির, শ্রুতি, পুঙ্গা কত নাম! কোনও ক্যাঙ্গারুর নাম মেলোনপান আবার কোনও সিংহের নাম বিশ্বাস!এভাবেই দত্তক নেওয়া হয়েছে শিম্পাঞ্জি, হাতি, অ্যানাকোন্ডা, ইগুয়ানা, পেঁচা আরও কত কী!

 নেবেন না কি, আপনিও? নিয়মটা কেমন? দত্তক নিতেই পারেন মাসিক চুক্তিতে। তবে তার মানে বাড়ি নিয়ে যাওয়া নয়। পশু বা পাখি থাকবে চিড়িয়াখানাতেই। আপনি আসতে পারেন, দেখা করতে পারেন। পারেন জন্মদিন বা বিশেষ দিন পালন করতে। দত্তক নিলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ অভিভাবক- অভিভাবিকাদের ৪ টি কমপ্লিমেন্টরি পাস দেয়। দেওয়া হয় একটি সার্টিফিকেট। আর ওই প্রাণির খাঁচার সামনে ঝুলিয়ে দেওয়া হয় অভিভাবক- অভিভাবিকার নাম। এর বদলে নিতে হয় প্রাণিটির আর্থিক খরচ বহনের ভার।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা