সেলেব বাবুর জন্মদিন, সবাইকে হাজির থাকার আর্জি

আগামী ২৬ অক্টোবর বাবুর জন্মদিন উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এর জন্য এখন রীতিমতো তোরজোড় চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলেবের জন্মদিন বলে কথা, নমো নমো করে কী করা যায়! তাই ঢাক পেটাতেই হচ্ছে। বাবুমশাইয়ের ৩৪ বছর পূর্ণ হবে, সেটা কী পাবলিককে বাদ দিয়ে উদযাপন করা যায়, তাই বাবুর(Babu) জন্মদিনে(Birthday) গেস্ট হবেন চিড়িয়াখানায় আসা আম পাবলিকেরাও। ভাবছেন তো এ বাবু আবার কে? এ বাবু হল কলকাতার আলিপুর চিড়িয়াখানার(Alipur Zoo) অন্যতম জনপ্রিয় শিপাঞ্জি(Chimpanzee)। আগামী ২৬ অক্টোবর তার ৩৪ বছর পূর্ণ হবে। আর সেই উপলক্ষ্যেই বাবুর জন্মদিন উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এর জন্য এখন রীতিমতো তোরজোড় শুরু করে দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

টলি কিংবা বলিউডের তারকাদের জনপ্রিয়তার নিরিখে আলিপুর চিড়িয়াখানার শিপাঞ্জি বাবু কিছু কম যায় না। সে রীতিমত সেলেবের সঙ্গে সমানে টক্কর দিয়ে হয়ে উঠেছে সেলেব শিপাঞ্জি। সোশ্যাল মিডিয়াতে তাঁর ফ্যানেদের সংখ্যাও কয়েক লাখ। শীত, গ্রীষ্ম, বর্ষা চিড়িয়াখানায় লোক টানতে এই বাবু একটা বড় ভরসা। বছরের প্রায় বেশির ভাগদিন তাঁকে দেখতে ভিড় জমায় আমজনতা। আলিপুর চিড়িয়াখানার এই জনপ্রিয় শিপাঞ্জির জন্মদিন যে জাঁকজমকের সঙ্গে হবে সেটাই স্বাভাবিক। তাই ২৬ তারিখ তাঁর জন্মদিনে সব্বাইকে আলিপুর চিড়িয়াখানায় আমন্ত্রণ জানিয়েছে বাবু। বাবুর জন্মদিনে অতিথিদের আমন্ত্রণ জানাতে বাবুর হয়ে একপাতা চিঠিও লিখে ফেলেছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আমাদের প্রত্যেকের বাড়িতে নিজেদের জন্মদিন ধুমধামের সঙ্গে পালন করা হয়। কিন্তু আমাদের চারপাশে থাকা পশুপাখির জন্মদিন আমরা কয়জনই বা মনে রাখি। এক্ষেত্রে আলিপুর চিড়িয়াখানায় শিম্পাঞ্জির জন্মদিন পালন যা রীতিমতো প্রশংসনীয়।

শিম্পাঞ্জি বাবুর জন্মদিনে এলাহি আয়োজন করেছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। জন্মদিনে থাকছে বিশাল আকারের কেক। ওই কেক তৈরি হবে বাবুর পছন্দের সব সবজি দিয়ে। তাতে থাকছে গাজর, টম্যাটো, খেজুর, তরমুজ, আম আর আপেল। সেই সঙ্গে থাকবে দুধ আর পাউরুটি। আলিপুর চিড়িয়াখানার তরফ থেকে জানানো হয়েছে, এই জন্মদিন তাঁদের কাছে একটি চ্যালেঞ্জ। শিম্পাঞ্জি বাবু তাঁদের খুব আদরের। তাই তাঁর জন্মদিন অতি ধুমধামের সঙ্গে পালন করা হবে। আলিপুর চিড়িয়াখানা চত্বরে ২৬ তারিখ বিশাল গ্র্যান্ড ইভেন্টের আয়োজন করা হয়েছে। কিছুদিন আগে বাবু নামের ওই শিম্পাঞ্জিটিকে দত্তক নিয়েছেন টলিউড অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত ও সপ্তর্ষি মৌলিক। বাবুর জন্মদিনে তাঁদেরকেও আমন্ত্রণ জানিয়েছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য