Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আমরাই সংখ্যাগুরু হব’ মন্তব্য নিয়ে ফিরহাদকে সতর্ক করল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ‘সংখ্যাগুরু-সংখ্যালঘু’ সংক্রান্ত মন্তব্যের নিন্দা করল তাঁরই দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সোমবার (১৬ ডিসেম্বর) সমাজমাধ্যমে দলের নিজস্ব অ্যাকাউন্টে এক পোস্টে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, সংখ্যাগুরু-সংখ্যালঘু সংক্রান্ত মন্তব্য সম্পূর্ণই পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর ব্যাক্তিগত। এতে দলের সমর্থন নেই এবং দল এমন সাম্প্রদায়িক বিভাজনকারী মন্তব্য অনুমোদন করছে না।

ঘটনার সূত্রপাত গত শনিবার (১৪ ডিসেম্বর) আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে এক সামাজিক সংগঠনের অনুষ্ঠানে ফিরহাদ বলেন, ‘বাংলায় আমরা ৩৩%। কিন্তু ভারতে মাত্র ১৭%। তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না। আমরা ভাবি, সর্বশক্তিমানের কৃপা যদি আমাদের উপরে থাকে, তা হলে আমরা এক দিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব। সর্বশক্তিমানের এই নির্দেশ তথা ইচ্ছাকে আমাদের তাকত দিয়ে হাসিল করতে পারব।’ ওই মন্তব্য সংবাদমাধ্যমে সম্প্রচার ও প্রকাশিত হতেই বিতর্কের ঝড় ওঠে। ফিরহাদের মন্তব্যকের হাতিয়ার করে হিন্দুত্বের আবেগে সুড়সুড়ি দিয়ে ভোট ব্যাঙ্ক পাকাপোক্ত করতে আসরে নামেন বিজেপি নেতৃত্ব। মওকা বুঝেই সিপিএম ও কংগ্রেসের তরফ থেকে তৃণমূলকে বিঁধে বলা হয়, বিজেপিকে মেরুকরণের রাজনীতি করার উপাদান জোগাতেই এমন মন্তব্য করা হয়েছে। বিতর্কের মুখে পড়ে রবিবার (১৫ ডিসেম্বর)  খানিকটা ডিগবাজি খেয়ে ফিরহাদ অবশ্য বলেছেন, “আমি এক জন ভারতীয় এবং ধর্মনিরপেক্ষ মানুষ। আমি মৃত্যুর দিন পর্যন্ত ধর্মনিরপেক্ষই থাকব।”

বিস্তারিত আসছে…

সূত্রের খবর, দলের অন্যতম শীর্ষ নেতা ফিরহাদের এমন মন্তব্যে ক্ষুব্ধ হন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে ফোন করে সতর্কও করেন তিনি। তার পরে এদিন বিকালে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) এক পোস্টে ফিরহাদের মন্তব্যে দলের যে সায় নেই, তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। পোস্টে লেখা হয়, ‘শনিবার এক অনুষ্ঠানে রাজ্যের মননীয় মন্ত্রী ফিরহাদ হাকিমের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা করছে। এসব মন্তব্য দলের অবস্থান বা আদর্শকে প্রতিফলিত করে না। শান্তি, ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি আমাদের অঙ্গীকার অটুট। পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলে এমন কোনও মন্তব্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ঠাকুর বড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা ঠাকুর

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল