শক্তি আরাধনায় কলকাতার সব কালীমন্দির, উপচে পড়ছে ভক্তদের ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতা থেকে জেলা সর্বত্রই এখন শক্তি আরাধনা। বারোয়ারী, বাড়ি, মন্দির, সতীপীঠ, শক্তিপীঠে শক্তি আরাধনার বিশেষ আয়োজন। কোথায় তন্ত্রমতে, কোথাও বৈষ্ণবমতে মায়ের আরাধনা করা হয়। দক্ষিণেশ্বর, তারাপীঠ, কামাক্ষা, নলহাটেশ্বরী সহ কলকাতাতেও কালীমন্দিরগুলোতে চলছে পুজোর আয়োজন। নিশিরাতে পুজো হলেও, ভক্তরা সকাল থেকেই ভিড় জমিয়েছেন। টালিগঞ্জের করুণাময়ী মন্দির, ফিরিঙ্গি কালীবাড়ি, কালীঘাট, ঠনঠনিয়া কালীবাড়ি, প্রামাণিকবাড়ির পুজো, লেক কালিবাড়িতে চলছে পুজোর আয়োজন।

টালিগঞ্জ করুণাময়ী মন্দিরে সকাল থেকে শুরু হয়েছে কুমারী পুজো। ছোট্ট বালিকাকে মাতৃরূপে পুজো করা হয় এদিন। শাড়ি, গয়না সাজিয়ে কন্যারূপে পুজো করা হয় তাঁদের। নিষ্ঠাভরে সকালে থেকেই পুজোর ব্যবস্থা করা হয়েছে। প্রথমে মহাস্নান করিয়ে মাকে বিশেষ আচারের মধ্যে দিয়ে পুজো করা হয়। সকালে থেকে ভিড় জমেছে মন্দির চত্বরে। প্রসিদ্ধ কালীক্ষেত্র, আচার মেনে পুজো করা হচ্ছে মন্দিরে মন্দিরে।

ফিরিঙ্গি কালীবাড়িতেও সকাল থেকে ভক্তদের ভিড়। সকাল থেকে পুজোর আয়োজন চলছে। ফুল দিয়ে মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছে। মাকেও সাজিয়ে তোলা হয়েছে বেনারসি শাড়ি ও গয়নায়। ফুল, ধুপ, ধুনোর সঙ্গে মাকে সকাল থেকে পুজো দিচ্ছেন ভক্তরা। ফিরিঙ্গি কালীবাড়িতে রাত ১০টা থেকে রাতের পুজো শুরু হবে বলে জানা গিয়েছে। এখানে ৩ রকমের বলি দেওয়া হয় মাকে। আগে ছাগ বলি হলেও সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। আখ শসা ও নির্দিষ্ট আরও একরকমের ফল বলি দেওয়া হয় মাকে। মায়ের ভোগে থাকছে খিচুড়ি, পোলাও, ৩ রকমের তরকারি, ৭ রকমের ভাজা, পায়েস দিয়ে পুজো করা হচ্ছে।

ঠনঠনিয়া কালীবাড়িতেও দেখা গিয়েছে ভক্তদের ভিড়। নিত্যপুজোর মতোই অমাবস্যা মেনে রাতের পুজো করা হবে। ১০টার পর পুজোয় বসা হবে। পুজো, অঞ্জলি, আরতি, হোম, ভোগ বিতরণ করে মন্দির বন্ধ হবে। মাকে লুচি, ৫ রকমের ভাজা, মিষ্টি দিয়ে ভোগ দেওয়া হবে। ১৪ শাড়ি দিয়ে মাকে সাজানো হয়েছে এই মন্দিরে।

মাকে মেয়ে হিসেবে পুজো করা হয় প্রামাণিক বাড়িতে। মাকে সাজিয়ে তোলা হচ্ছে সোনা ও রূপোর গয়নায়। সকালে থেকেই সাজানোর কাজ শুরু হয়েছে। রাতে হবে মায়ের বিশেষ আরাধনা। লেককালীবাড়িতেও মাকে পুজো দিতে এসেছেন বহু ভক্ত। ডালি হাতে মায়ের মন্দিরে লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছেন ভক্তরা। এখানেও এদিনব রাতেই হবে মায়ের বিশেষ পুজো।

আজ থেকেই চালু পিঙ্ক কার্ড, সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন কারা?

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই