বাংলা তৃণমূলের, আভাস গণনায়, মমতার সঙ্গে জরুরি বৈঠকে অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে লোকসভা নির্বাচনের ভোট গণনা। এখন পর্যন্ত বাংলার ৪২ আসনের মধ্যে ৩১ আসনে লিড তুলেছে তৃণমূল। এই আবহে মঙ্গলবার বাড়ি থেকে বের হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । জানা গিয়েছে, বৈঠক করার জন্য তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাচ্ছেন অভিষেক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই বৈঠকে লোকসভা নির্বাচনের ভোট পরবর্তী কৌশল নিয়ে আলোচনা হবে। তবে লোকসভা নির্বাচনের গণনার মাঝে মমতা- অভিষেকের এই বৈঠককে খুবই তাৎপর্য বলে মনে করছে রাজনৈতিক মহল।

 সূত্র মারফত জানা গিয়েছে, ফলপ্রকাশ হওয়ার পরেই  আগামীকাল অর্থাৎ ৫ জুন লোকসভা নির্বাচনে জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেখানে আগামীদিনের রণকৌশল নিয়ে আলোচনা হবে। অন্যদিকে জাতীয় ক্ষেত্রে  বিরোধী ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবে তৃণমূল। তা বারবার জানিয়েছেন  মমতা বন্দ্যোপাধ্যায় ।

উল্লেখ্য, প্রায় ৪ লক্ষ ১২ হাজার ভোটে ডায়মন্ড- হারবার থেকে এগিয়ে  অভিষেক বন্দ্যোপাধ্যায়।  দুপুর পর্যন্ত গণনার ট্রেন্ড অনুযায়ী, রাজ্যের ৪২ আসনের মধ্যে তিরিশের বেশি আসনে লিড করেছে তৃণমূল। কোথাও কোথাও জয়ী হয়েছে তৃণমূল তা  স্রেফ সময়ের অপেক্ষা। এই সময়ে কালীঘাটে বৈঠকে বসতে চলেছেন মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

‘বিগ বস বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের শান্ত অথচ দৃঢ় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে গুজরাত

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান