প্রথম কিস্তির টাকা জমা দিলেন অঙ্কিতা অধিকারী

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, অঙ্কিতা অধিকারীকে ফেরত দিতে হবে স্কুলের শিক্ষিকা হিসেবে আয় করা সমস্ত টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতের নির্দেশ মত প্রথম কিস্তির টাকা জমা দইলেন অঙ্কিতা অধিকারী (ANKITA ADHIKARY)। কলকাতা হাইকোর্টের (KOLKATA HIGH COURT) নির্দেশ ছিল, ২ দফায় বেতনের টাকা ফিরিয়ে দিতে হবে অঙ্কিতা অধিকারীকে। সেই প্রথম কিস্তির টাকা জমা দিয়েছেন অঙ্কিতা। আদালতে প্রামাণ্য কাগজ দিয়ে এই কথাই জানিয়েছেন পরেশ কন্যার আইনজীবী। আদালতের নির্দেশ ছিল, ৭ জুনের মধ্যে জমা দিতে হবে প্রথম কিস্তির টাকা। তবে সেই টাকা পরেশ কন্যা ফিরিয়ে দিয়েছেন গত ৭ জুনের আগেই। এসএসসি (SSC) নিয়োগ দুর্ণীতি মামলায় চাকরি গিয়েছিল অঙ্কিতা অধিকারীর।

শুক্রবার অঙ্কিতা অধিকারীর আইনজীবী জানিয়েছেন, প্রথম কিস্তির ৭ লক্ষ ৯৪ হাজার টাকা ফিরিয়ে দিয়েছেন অঙ্কিতা অধিকারী। সেই সংক্রান্ত প্রামাণ্য কাগজও আদালতে জমা দিয়েছেন আইনজীবী।

উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, অঙ্কিতা অধিকারীকে ফেরত দিতে হবে স্কুলের শিক্ষিকা হিসেবে আয় করা সমস্ত টাকা। সেই সঙ্গে দেওয়া হয়েছিল চাকরি থেকে বরখাস্ত করারও নির্দেশ। সেই টাকার পরিমাণ ১ বা ২ মাসের নয় টানা ৪১ মাসের। নেহাত কম নয় সেই টাকার পরিমাণ। গত ২০১৮ সালের নভেম্বরে চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। বেতনের বেসিক ছিল ১৫ হাজার ৯৬০ টাকা। ১৫ শতাংশ এইচআরএ। মেডিক্যালে বরাদ্দ ছিল ৩ শতাংশ। মোট বেতন ছিল ৩৮ হাজার ৬০৪ টাকা। ১ বছরে তাঁর বেতন বেড়ে হয়েছিল ৪৯ হাজার ৪৯০ টাকা। মানে টানা ৪১ মাসের বেতন মিলিয়ে সেই টাকার পরিমাণ ২০ লক্ষ ২৯ হাজার টাকা। সেই টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ২ টি কিস্তিতে। রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগ দেওয়া অঙ্কিতার প্রতি বিচারকের নির্দেশ ছিল  ৭ জুনের মধ্যে প্রথম কিস্তির টাকা মিটিয়ে দিতে হবে। দ্বিতীয় কিস্তি মিটিয়ে দিতে হবে আগামী ৭ জুলাইয়ের মধ্যে। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সেই টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘অশুভ শক্তি’র প্রভাব দূর করতে বিশেষ যজ্ঞ, প্রতিবাদ পড়ুয়াদের

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!