কৃষকদের জন্য ২ হাজার ৫৫৫ কোটি টাকা সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর

কৃষক (Farmer) বন্ধু প্রকল্পে ৯১ লাখের বেশি কৃষককে ২ হাজার ৫৫৫ কোটি টাকা সহায়তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃষক (Farmer) বন্ধু প্রকল্পে ৯১ লাখের বেশি কৃষককে ২ হাজার ৫৫৫ কোটি টাকা সহায়তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার নবান্ন সভাঘরে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠকে কৃষকবন্ধু প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন নবান্নে ঘোষণা করেন, নতুন করে ৯১ লাখ ৫৭ হাজার কৃষককে কৃষকবন্ধু দেওয়ার কথা। নতুন করে এই প্রকল্পের জন্য ২ হাজার ৫৫৫ কোটি টাকা ব্যয় করছে রাজ্য সরকার। রাজ্যের কৃষকদের জন্য এ পর্যন্ত সব মিলিয়ে ১২ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা দিল রাজ্য।

প্রসঙ্গত আগামী ২০২৩ সালের গঙ্গাসাগর মেলা ৮ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। নবান্নে বুধবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে পূণ্যস্নান। এদিন নবান্ন সভাঘরে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, দক্ষিণ ২৪ পরগণা জেলা সভাধিপতি শামিমা সেখ। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও বিভিন্ন দফতরের সচিবরা উপস্থিত ছিলেন বৈঠকে। ছিলেন ভারতীয় সেনা, নৌসেনা, বিএসএনএল, পোর্ট ট্রাস্ট, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে শুরু করে গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সব মহল। বৈঠকে হাজির ছিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিনিধিও। বুধবারের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, ট্রাফিক সিস্টেমে ১১টি বাফার জোন এবং ১০টি পার্কিং জোন রাখা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে গঙ্গাসাগর মেলার সময়ে ২১০০ সিভিল ডিফেন্স নামানো হচ্ছে। গঙ্গাসাগর মেলাকে কীভাবে পরিবেশবান্ধব করে তোলা যায়, এ বছর সেই বিষয়টিকেও মাথায় রাখা হচ্ছে।

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?