বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতায় ফের মৃত্যু, জমা জলে দাঁড়িয়ে দোকানের শাটার খুলতে গিয়েই প্রৌঢ়ার সঙ্গে ঘটল বিপত্তি

Share:

নিজস্ব প্রতিনধি, কলকাতা: সোমবারের ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়েছিল সমগ্র কলকাতা। তাতেই ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল  ১০  জনের। ফের শহর কলকাতায় ফিরল সেই বিভীষিকা। রাস্তার জমা জলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল কলকাতার আরও একজনের। বেহালা-সরশুনা এলাকায় প্রৌঢ়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য।

পঞ্চমীর সকালে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, বেহালা-সরশুনা এলাকার ক্ষুদিরাম পল্লিতে জমে ছিল জল। সেখানেই দোকানের শাটার খুলতে গিয়ে ৬৫ বছর বয়সি এক প্রৌঢ়া তড়িদাহত হন। জানা গিয়েছে মৃত প্রৌঢ়ার নাম শ্রাবন্তী দেবী। মৃত  স্থানীয় সূত্রে জানা গিয়েছে দোকানের শাটার জমা জলের উপর দাঁড়িয়েই তিনি খোলার চেষ্টা করছিলেন। সেই সময়েই ঘটেছে এই ঘটনা। তবে সঠিক কি কারণে বিষয়টি হয়েছে তা এখনও সকলের কাছে স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ চার দিন পরেও তাঁদের এলাকায় এখনও জল জমে রয়েছে। একাধিকবার স্থানীয় কাউন্সিলার বলেও কোনও সুরাহা হয়নি বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে শ্রাবন্তী দেবী সরশুনা এলাকারই বাসিন্দা। প্রতি দিনের মতো পঞ্চমীর সকালেও শ্রাবন্তী দেবী দোকান খুলতে গিয়েছিলেন। দোকানের সামনে জল জমা ছিল।   দোকানের ধাতব শাটার তুলতে গিয়েই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা  তাঁকে উদ্ধার করে নিকটবর্তী বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা প্রৌঢ়াকে মৃত বলে ঘোষণা করেন। সোমবারের বৃষ্টির পর যেভাবে জল জমেছিল তাতে পদে পদে ছিল বিপদ। কলকাতার অধিকাংশ জায়গা থেকে জল নেমে গেলেও এখনও বেশ কিছু জায়গায় জমে রয়েছে জল। এই নিয়েই ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্থানীয়রা।

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানীপুর থেকে বললেন মুখ্যমন্ত্রী

থারে চেপে মুসৌরি ঘুরতে যাচ্ছিল ৫ বন্ধু, ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেল গাড়ি, নিহত ৩

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের

পুজোর আনন্দ হবে দ্বিগুণ, বাড়িতে অতিথি আপ্যায়নে বানান সুস্বাদু মিল্ক রোল বরফি

ভারতীয় দলে হয়নি জায়গা! রঞ্জি ট্রফিতেও মাঠের বাইরে শামি, কেরিয়ার শেষের পথে?

চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে বিধায়িকা, পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকেও দুষলেন রত্না

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় নিহত টাটা ক্যান্সার সেন্টারের নার্স শ্রীপর্ণা, শোকের ছায়া বৈদ্যবাটিতে

পুজোতে আত্মীয়স্বজনকে চমকে দিতে বানিয়ে ফেলুন সুস্বাদু লেবু চিংড়ির মালাইকারি

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

দুর্গা মণ্ডপের বাইরে আড্ডা দিচ্ছিলেন স্থানীয়রা! আচমকাই পিষে দিল গাড়ি, মৃত ৩

বয়সের ফারাক ৫৯ বছর! ৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১-এর তরুণ

সৌদি আরবে ভেঙে পড়ল সামরিক হেলিকপ্টার, মৃত্যু দুই আধিকারিকের