চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গরুপাচার মামলায় ফের সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত

নিজস্ব প্রতিনিধি: ফের সিবিআই দফতরে হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গরুপাচার মামলার তদন্তে শুক্রবার ফের তলব করা হয়েছিল তাঁকে। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে এদিন তিনি হাজিরা দিতে পৌঁছননি সিবিআই দফতর নিজাম প্যালেসে।

বীরভূমের তৃণমূল জেলা সভাপতি আইনজীবী মারফত চিঠি পাঠিয়েছেন সিবিআই-কে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পাঠানো ওই চিঠিতে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, অসুস্থ থাকার জন্য এদিন সিবিআই দফতরে হাজিরা দিতে পারলেন না। চিকিৎসকরা তাঁকে ১৫দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। সুস্থ হলেই নিজেই সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করবেন তিনি। গরু পাচার মামলার তদন্তে সম্প্রতি সিবিআই তলব করেছিল অনুব্রত মণ্ডলকে। আজ অর্থাৎ শুক্রবার সিবিআই-য়ের দফতর নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। এই মামলায় তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য এই তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

মঙ্গলবার ভোট পরবর্তী হিংসায় এবং বুধবার গরুপাচার মামলায় সিবিআই তলব করেছিল অনুব্রত মণ্ডলকে। কিন্তু সেবারেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর নিজাম প্যালেসে পর পর দুদিন হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। বদলে তাঁর আইনজীবী সিবিআই দফতরে যান আয়-ব্যয় সংক্রান্ত নথি নিয়ে। সেগুলি সিবিআইয়ের আধিকারিকদের কাছে জমা দেন। বুধবার আইনজীবী সিবিআই দফতর থেকে ফিরতে না ফিরতে ফের অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই। উল্লেখ্য গত ১৯ মে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় তাঁকে সেদিন সিবিআই-য়ের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করে। ১৯ তারিখে সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ নিজাম প্যালেসে ঢোকেন অনুব্রত মণ্ডল। এর পর সিবিআই আধিকারিকরা তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ