চিনার পার্কে অনুব্রত, বুধে কি নিজাম প্যালেসে!

সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ চিনার পার্কে নিজের ফ্ল্যাটে

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় চিনারপার্কে মঙ্গলবার নিজের ফ্ল্যাটে উঠলেন অনুব্রত মণ্ডল। গরুপাচার-কাণ্ডে বীরভূমের এই দাপুটে নেতাকে তলব করেছে সিবিআই। তার ঠিক আগের দিন চিনারপার্কে নিজের ফ্ল্যাটে ওঠায় জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, বুধবার তাঁকে কি নিজাম প্যালেসে দেখা যাবে? তাঁর ঘনিষ্ঠমহলের ধারণা, আগামিকাল নিজাম প্যালেসে দেখা যেতে পারে অনুব্রত মণ্ডলকে।

জানা গিয়েছে, বোলপুরের বাড়ি থেকে মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ কলকাতার দিকে রওনা দেন। সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ চিনার পার্কে নিজের ফ্ল্যাটে পৌঁছন। অনুব্রতর কলকাতায় আসার খবর পেয়ে চিনার পার্কের ওই ফ্ল্যাটের সামনে জড়ো হন অনুগামীরা। বাইরেও ছিল সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভিড়। যদিও অনুব্রত মণ্ডল কারও সঙ্গে বাক্য বিনিময় করেননি।

আবার এই সফর নিয়ে ধোঁয়াশাও তৈরি হয়েছে। একাংশের মতে, চিকিৎসার জন্য কলকাতায় এসেছেন অনুব্রত। এর আগেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআইয়ের হাজিরা এড়িয়েছেন। আবার অনেকে মনে করছেন, বুধবারেও সেই অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআইয়ের দফতরে তিনি নাও যেতে পারেন। উল্লেখ করা যেতে পারে, এই নিয়ে চারবার বীরভূমের এই দাপুটে নেতাকে সিবিআইয়ের তরফ থেকে তলব করা হল। মঙ্গলবার তাঁর দেহরক্ষীকে জেরা করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। জেরা চলে তিন ঘণ্টা।

এই মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন।আবেদন খারিজ করে দেয় বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। শুনানি শেষ। রায় ২৯ মার্চ।  

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?