চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

LIVE: আগামী সপ্তাহে অনুব্রত মণ্ডলকে ফের তলব সিবিআই-য়ের

বিকেল ৫ টা ৩২:  গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে ফের তলব সিবিআই-এর। আগামী সপ্তাহে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। অনুব্রত মণ্ডলের সম্পত্তির নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। আগামী হাজিরার দিনে নিজাম প্যালেসে নিয়ে আসতে হবে অনুব্রতর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি। বৃহস্পতিবার তাঁর সঙ্গে সিবিআই আধিকারিকদের জিজ্ঞাসাবাদ অসম্পূর্ণ থাকায় আগামী সপ্তাহে ফের তলব করা হল বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে।

বিকেল ৪টে ৫৫ মিনিট: এসএসকেএম হাসপাতাল থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল। এদিন  এসএসকেএম হাসপাতালে চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা করেন।  প্রায় পৌনে তিন ঘণ্টা তিনি হাসপাতালে ছিলেন। বিকেল ৪টে ৫৫ মিনিট নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে আসেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। হাসপাতাল থেকে বেরিয়ে তাঁর চিনার পার্কের ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত। 

দুপুর ২ টো ১০ মিনিট:   এসএসকেএম হাসপাতালে পৌঁছলেন অনুব্রত মণ্ডল। সিবিআই দফতর নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে পৌঁছন তিনি।  এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে পৌঁছন বীরভূমের তৃণমূল নেতা। কেমন আছেন সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি ঘাড় নাড়েন।

দুপুর ২টো: নিজাম প্যালেস থেকে বেরিয়ে এলেন অনুব্রত মণ্ডল। সিবিআই আধিকারিকদের মুখোমুখি হয়ে তিন দফায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর থেকে বেরিয়ে এলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ নিজাম প্যালেসে ঢোকেন অনুব্রত মণ্ডল। এর পর সিবিআই আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। গরু পাচার মামলায় বিভিন্ন বিষয়ে এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তাঁর বয়ান গরু পাচার মামলায় অন্যান্য অভিযুক্তদের সঙ্গে মিলিয়ে দেখবে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ