অনুপম বাণে বিদ্ধ বঙ্গ বিজেপি, নিশানায় জেলা সভাপতিরা

ফেসবুকে নিজের সুর চড়িয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বকে একহাত নিলেন অনুপম হাজরা। তাঁর পোস্ট বঙ্গ বিজেপিকে অবশ্যই অস্বস্তিতে ফেলে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু নয় বাংলায়, সারা দেশেও বিজেপি বিরোধী রায় ফুটে উঠেছে ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের রায়ের মধ্যে দিয়ে। কার্যত INDIA’র কাছে গোহানার হেরেছে বিজেপি। বাংলায় বিজেপি শুধু হেরেছে তাই নয়, নিজেদের জেতা ৩টি আসনও তৃণমূলের(TMC) হাতে একরকম তুলে দিয়েছে। সেই জয়ের রেশ ফিকে হওয়ার আগেই বঙ্গ বিজেপিকে(Bengal BJP) নিশানা বানালেন অনুপম হাজরা(Anupam Hajra)। ফেসবুকে নিজের সুর চড়িয়ে একহাত নিলেন বঙ্গ বিজেপি নেতৃত্বকে। তাঁর নিশানা থেকে বাদ যাননি রাজ্যের বিভিন্ন জেলায় থাকা বিজেপির সাংগঠনিক জেলা সভাপতিরাও। অনুপমের বক্তব্য বিজেপির নীচুতলার কর্মীদের ক্ষোভেরই আঁচ বলে অনেকেই মনে করছেন। একই সঙ্গে দলের মধ্যে যে আদি নব্য বিবাদ লেগে রয়েছে তারও একটা প্রতিফলন বলেই ওয়াকিবহাল মহলের দাবি। 

তা কী লিখেছেন অনুপম? ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, ‘লোকসভা ভোটের মতোই উপ-নির্বাচনেওধারাবাহিকভাবে বঙ্গ-বিজেপি’র এই সুন্দর রেজাল্টের তিনটি প্রধান কারণ:- ১. অধিকাংশ জেলায় অযোগ্য, চোর, চিটিংবাজ এবং সেটিং’বাজ দের জেলা সভাপতি হিসেবে বসিয়ে রেখে বুথস্তরের সংগঠন কে দুর্বল করা…২. রাজ্যে ক্ষমতায় আসার আগেই ED/CBI-নির্ভরশীল রাজনীতির ওপর ভর করে বেশি হম্বি-তম্বি করা…৩. নিজেদের পদ ধরে রাখতে দিল্লি’র নেতারা বাংলায় এলেই আশেপাশের জেলা থেকে বাস ভাড়া করে লোক এনে কোনক্রমে মাঠ ভরিয়ে ‘বাংলায় বিজেপির সংগঠন সাংঘাতিক শক্তিশালী’ বলে দিল্লি’র নেতাদের বোকা বানানো…’

অনুপমের করা এই সব অভিযোগ যে মিথ্যা নয় বা ভুল নয়, সেটা সবাই জানেন। বিজেপি কর্মীরাই পদ্মের একাধিক সাংগঠনিক জেলার সভাপতিদের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন। এর পাশাপাশি লোকসভা নির্বাচনে বিজেপির খারাপ ফলের পিছনেও অন্যতম কারণ হিসাবে উঠে এসেছিল ED/CBI-নির্ভরশীল রাজনীতি। সেই ছবি কিছুটা হলেও বদলেছে লোকসভা নির্বাচনের পরে। কিন্তু সেই হারের পরেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাজ্য নেতৃত্বের নিজেদের শক্তিশালী হিসাবে তুলে ধরার রোগ এখনও যায়নি। সেই হিসাবে অনুপমও নতুন করে কোনও কথা বলেননি। কিন্তু তাঁর পোস্ট বঙ্গ বিজেপিকে অবশ্যই অস্বস্তিতে ফেলে দিয়েছে।

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা