আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আসছে App, জানিয়ে দেবে মুহুর্তেই কোন Blood Bank-এ আছে কত রক্ত

Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: রক্তদান মানে জীবনদান। সেকথা কে না জানে! তবুও সময়ে মেলে না রক্ত। মুমূর্ষু রোগীর জন্য রক্ত জোগাড়ে হন্যে হতে হয় পরিজনদের। সেই জায়গাতেই এবার বড়সড় বিপ্লব ঘটে যেতে চলেছে। হাতের মুঠোয় চলে আসছে রক্তের সুলুক সন্ধান। রাজ্যের কোন Blood Bank-এ কোন Group’র কত Unit রক্ত মজুত রয়েছে তা মুহুর্তের মধ্যেই জানতে পারবেন যে কেউ। সৌজন্যে, একটি App। খুব শীঘ্রই চালু হতে চলা সেই অ্যাপের নাম হতে পারে ‘E-রক্তকোষ’ অথবা ‘জীবনশক্তি-২’। এই App নিয়ে আসছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশেই এই App চালু করতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দফতর(Health Department)। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, অ্যাপটির এখন পরীক্ষামূলক ভাবে ব্যবহার চলছে। সব ঠিকঠাক থাকলে তা দ্রুত বাজারে আসবে। অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি আইফোনের অপারেটিং সিস্টেমেও এটি ব্যবহার করা যাবে।

আরও পড়ুন, ১০০০ কোটিরও বেশি বকেয়া, ‘আগে টাকা, পরে বিদ্যুৎ’, সায় নবান্নের

ভোটের সময়, গ্রীষ্মে, প্রবল বর্ষায়, উৎসবের মরসুমে রক্তদান শিবিরের সংখ্যা কমে যায়। ফলে রাজ্য জুড়ে তখন রক্তের যোগানে টান পড়ে। ফলে স্বাস্থ্য ক্ষেত্রে তখন রক্তের সঙ্কট দেখা দেয়। আবার বিরল গ্রুপের রক্তও সচরাচর পাওয়া যায় না। থ্যালাসেমিয়া আক্রান্তদের নিয়মিত রক্ত দিতে হয়। Blood Bank-এ প্রয়োজনীয় রক্ত না থাকলে পরিজনদেরই রক্ত দিতে হয় বা Donor খুঁজে আনতে হয়। রক্ত জোগাড়ে হিমশিম খান পরিজনেরা। সে ক্ষেত্রে কিছুটা সুরাহা করতেই বিশেষ অ্যাপ চালু করছে রাজ্য স্বাস্থ্য দফতর। এর ফলে মোবাইলে ওই অ্যাপ থাকলেই তাতে এক ক্লিক করেই জানা যাবে সেই মুহূর্তে রাজ্যের কোন Blood Bank-এ কোন Group’র কত Unit রক্ত মজুত রয়েছে।  

আরও পড়ুন, কলকাতা পুরনিগমকে ৪০ কোটি টাকার Incentive দিল মোদি সরকার

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আগে নির্দিষ্ট একটি সময়ে Blood Bank-গুলিতে মজুত রক্তের পরিসংখ্যান Update করা হত। নতুন ব্যবস্থায় Blood Bank-এ রক্ত মজুত হওয়ার সঙ্গে সঙ্গে Online Update হবে। কোন Group’র কত Unit রক্ত মজুত হল সেটা তখনই Update নেবে। ফলে যারা ওই অ্যাপ ব্যবহার করবেন তাঁরাও মুহুর্তের মধ্যে জানতে পারবেন কোন Blood Bank-এ কোন Group’র কত Unit রক্ত মজুত রয়েছে। ফলে তাঁদের ছোটাছুটি করতে হবে না। নির্দিষ্ট জায়গায় গিয়ে তাঁরা রক্ত সংগ্রহ করতে পারবেন। প্রতি মুহূর্তে মজুত রক্তের পরিসংখ্যান তাঁরা জানতে পারবেন। সঙ্কটজনক রোগীর পরিজনদের আর রক্তের জন্য ছোটাছুটি করতে হবে না। গ্রাম থেকে শহর, ধনী থেকে দরিদ্র সকলেই উপকৃত হবেন এই অ্যাপের মাধ্যমে।

Published by:

Share Link:

More Releted News:

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ