হাইকোর্টে জোর ধাক্কা খেয়ে বিপাকে অর্জুন সিং, তদন্তের মুখে বিজেপি নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতে বিপাকে পড়লেন আরও এক বিজেপি নেতা। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর মামলায় অর্জুন সিং-এর বিরুদ্ধে নতুন করে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিজেপি নেতা এফআইআর খারিজের আবেদন করলেও বিচারপতি জয় সেনগুপ্ত সেই আর্জি খারিজ করে দিয়েছেন। তাঁর দায়ের করা মামলা শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গল বেঞ্চে খারিজ হয়ে যায়। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই ঘটনায় তদন্ত হবে। তবে আদালত এটাও জানিয়েছেন বিজেপি নেতা আগাম জামিনের আবেদন করতে পারবেন।

অর্জুন সিং চেয়েছিলেন এই মামলা আদালত খারিজ করে দিক। তবে সেই নির্দেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মার নেতৃত্বাধীন বিশেষ তদন্তদলের (SIT) হাতে তদন্তের দায়িত্ব থাকবে বলেই এদিন জানিয়ে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তবে এটাই প্রথম নয়, অর্জুন সিং একাধিক মামলায় গ্রেফতারি এড়াতে দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টের বিচারপতি শম্পা দত্তের বেঞ্চে ব্যারাকপুর কমিশনারেট এলাকার বিভিন্ন থানায় দায়ের হওয়া প্রায় ৫০টি এফআইআরের ভিত্তিতে ‘রক্ষাকবচ’ চেয়েছিলেন। তবে আদলত সেক্ষেত্রে সুরক্ষা দিলেও, তদন্ত করার ক্ষেত্রে ছাড় দেননি।

ঘটনার সূত্রপাত গত ২৬ মার্চ রাতে। জগদ্দলের মেঘনা মোড় এলাকায় শ্রমিকদের মধ্যে গণ্ডগোল ঘিরেই তৈরি হয়েছিল সমস্যা। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল অর্জুন সিং-এর বিরুদ্ধে। ঘটনার তদন্তে নামে পুলিশ। বারাকপুর পুলিশ এই ঘটনা নিয়ে জিজ্ঞাসবাদের জন্য দু’বার অর্জুন সিংকে তলব করে। তিনি হাজিরা না দিলে পুলিশকর্তারা ভাটপাড়ার মজদুর ভবনে গিয়ে অর্জুনের বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। বারাকপুর আদালতে মামলা উঠলে বিচারক বিজেপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। যদিও তাতে রক্ষাকবচ পান অর্জুন। তবে শুক্রবার এই মামলায় এফআইআর খারিজের অর্জুননের আবেদন প্রত্যাহার করে দেয় কলকাতা হাই কোর্ট। জানিয়ে দেওয়া হয় তদন্ত চলবে। অন্যদিকে আজকেই বিরোধী দলনেতার এফআইআরের রক্ষাকবচ প্রত্যাহার করেছে কলকাতা হাইকোর্ট। ২০২১ সাল থেকে রক্ষাকবচ পাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। এই  রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। এতদিন পরে অবশেষে অনুমতি ছাড়া এফআইআর না করার নির্দেশ প্রত্যাহার করেছে কলকাতা হাইকোর্ট।

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের