বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করতেই অজুহাত দিয়ে ফাইনাল সরানোর সিদ্ধান্ত,কটাক্ষ ক্রীড়ামন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ইডেন থেকে সরিয়ে নেওয়ার হয়েছে আইপিএল-র ফাইনাল। আইনশৃঙ্খলা ও নিরাপত্তার কারণ দেখিয়ে ইডেন থেকে ফাইনাল ও প্লে অফের একটি ম্যাচ সরিয়ে দেওয়া হয়েছে। এতেই রাজনীতি দেখছে তৃণমূল। কলকাতার ইডেন থেকে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধীতা করতেই এই ম্যাচ সরানো হয়েছে। এই ধরনের ঘটনা ঘটিয়ে বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে।

আগামী ৩ জুন ফাইনাল ম্যাচ রয়েছে। ওই সময় বৃষ্টি ম্যাচ পণ্ড করতে পারে বলে দুটি খেলা সরিয়ে দিয়েছে। এই প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী বলেছেন, সাতদিন আগে কখনো আবহাওয়ার কথা বলা যায়না। সেখানে ৩ জুনের কথা ভেবে খেলা সরিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে, সুকান্ত মজুমদার এক্সপোস্টে বলেছিলেন, আইনশৃঙ্খলার জন্য এই সিদ্ধান্ত। এই প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রীর মন্তব্য,কী কারণে ম্যাচ সরানো হচ্ছে, তা স্পষ্ট। বৃষ্টির অজুহাত দিয়ে ম্যাচ সরিয়ে চক্রান্ত করা হচ্ছে। বাংলার ক্রিকেটপ্রেমী মানুষের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে।

আইনশৃঙ্খলার প্রসঙ্গে কলকাতা পুলিশের কমিশনারেট মনোজ ভার্মা জানিয়েছেন, ইডেনে মোট ৯টি ম্যাচ হওয়ার কথা ছিল। তারমধ্যে ৭টি ম্যাচ হয়েছে। কোনও ম্যাচেই আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা হয়নি। আবহাওয়ার কারণে এইভাবে ফাইনালের জায়গা বদল নজিরবিহীন। উল্লেখ্য, ২০২৩ সালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই ফাইনাল হয়েছিল। সেখানেও বৃষ্টির কারণে ২দিন ধরে খেলা চলেছিল। ইডেন থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার বিষয়টি ভালো চোখে দেখছে না তৃণমূল। তাঁদের কথায় বাংলার মানুষকে বঞ্চনা করতেই জায়গা বদল।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু