মমতাকে বিপদে ফেলতে অরূপের ছক ভেস্তে গেল, কী করেছিলেন ডিগবাজি খাওয়া ‘ছবি’ বিশ্বাস?

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন করে জোরদার হয়েছে রাজনৈতিক জল্পনা। দলের আর্থিক নিয়ন্ত্রণ ও সাংগঠনিক অবস্থান নিয়ে বিতর্কের মাঝেই সামনে এসেছে প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের একটি চিঠি। সেই চিঠিতে তিনি দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থগিত রাখার আবেদন জানিয়েছেন বলে জানা গিয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে উঠছে একাধিক প্রশ্ন।

সূত্রের খবর, ১২ জুন ব্যাঙ্কে পাঠানো চিঠিতে নিজেকে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে দাবি করেছেন অরূপ। চিঠিতে সংসদীয় ও পরিষদীয় দলে ভাঙনের কথা উল্লেখ করা হয়েছে। সেই কারণে দলের তহবিলের উপর কার নিয়ন্ত্রণ থাকবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য আর্থিক জটিলতা এড়াতে দলীয় অ্যাকাউন্টটি ফ্রিজ করে রাখার আবেদন জানান তিনি। তবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ওই চিঠিকে গুরুত্ব দেয়নি। কারণ, তার আগেই দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল যে ৫ জুন থেকে তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন শুভাশিস চক্রবর্তী। সেই সংক্রান্ত প্রয়োজনীয় নথিও ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

রাজনৈতিক সূত্রে খবর, গত কয়েক মাস ধরে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে অরূপ বিশ্বাসের দূরত্ব বাড়ছিল। কালীঘাটে একাধিক বৈঠকে তাঁকে নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল বলেও দাবি করা হচ্ছে। এমনকী নেতৃত্বের তরফে ডাকা কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকেও তিনি উপস্থিত হননি বলে অভিযোগ। এর পাশাপাশি মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসের নাম জড়িয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে। আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু প্রশ্নও উঠেছিল। সেই বিষয়গুলি নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা হলেও সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। এদিকে, কালীঘাটের অন্দরে আরও একটি জল্পনা ঘোরাফেরা করতে শুরু করে। শোনা যায়, অরূপ বিশ্বাস নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে যোগাযোগ রাখছেন। বিষয়টি নিয়ে তাঁকে সরাসরি প্রশ্নও করা হয়েছিল বলে সূত্রের খবর। যদিও সে ক্ষেত্রে তাঁর কাছ থেকে স্পষ্ট কোনও উত্তর মেলেনি।

এই পরিস্থিতির মধ্যেই দলীয় নেতৃত্ব কোষাধ্যক্ষ পদে পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। ৫ জুন সমস্ত সাংগঠনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুভাশিস চক্রবর্তীকে নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয়। এখানে স্বাভাবিকভাবেই বলা যেতে পারে, মমতার বড় চাল! দলের তরফ থেকে রেজুলিউশন করে মিনিটস করে জানানো হয়েছে, এখন থেকে কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী।  রাজনৈতিক মহলের মতে, কেন হঠাৎ ১২ জুন চিঠি লিখতে গেলেন অরূপ? তিনি ঠিক কী উদ্দেশ্যে এই পদক্ষেপ করলেন? দলের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই কি এই আবেদন নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও রাজনৈতিক বার্তা? বিশেষ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে তাঁর সম্ভাব্য যোগাযোগের জল্পনা সামনে আসার পর এই প্রশ্ন আরও জোরালো হয়েছে। অন্যদিকে, দলীয় অ্যাকাউন্টের উপর অধিকার নিয়ে ঋতব্রত শিবিরও নিজেদের দাবি তুলে ধরছে। সম্প্রতি কলকাতা হাই কোর্টের একটি পর্যবেক্ষণের পর সেই বিতর্ক আরও তীব্র হয়েছে। এই আবহে তৃণমূলের অর্থনৈতিক ও সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

পুরুলিয়ার পর্যটনকে চাঙ্গা করতে স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন, উপস্থিত পর্যটনমন্ত্রী

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের