নেতাদের জন্য তৃণমূল ভবনে এবার চালু হল হাজিরা খাতা

নেতারা কে কোন দিন তৃণমূল ভবনে বসবেন তা নিয়ে আগেই রুটিন দিয়েছিল দল। রুটিন মেনে চলা হচ্ছে কি না তা নজরে রাখতে তৃণমুল ভবনে চালু হল হাজিরা খাতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেতারা কে কোন দিন তৃণমূল ভবনে বসবেন তা নিয়ে আগেই রুটিন দিয়েছিল দল। এবার সেই রুটিন মেনে চলা হচ্ছে কি না তা নজরে রাখতে তৃণমুল ভবনে চালু হল হাজিরা খাতা। দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ব্যবস্থা বলে সূত্র মারফত জানা গিয়েছে। ইতিমধ্যে চলতি জুন মাসের ৫ তারিখ থেকে সেই খাতায় উপস্থিতির প্রমাণ রাখতে সই করা শুরু করেছেন নেতারা।

কলকাতার ই এম বাইপাস লাগোয়া চিংড়িঘাটার কাছে মেট্রোপলিটান(Metropolitan) এলাকায় তৃণমূলের নতুন কার্যালয় চালু হয়েছে চলতি বছরের অক্ষয় তৃতীয়ার দিনে। সেই অফিসে কে কবে বসবেন তার একটা রুটিন তৈরি করে দেওয়া হয়েছে দলের তরফে। সেই তালিকায় রয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim), মন্ত্রী অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, শশী পাঁজা(Sashi Panja) ও চন্দ্রিমা ভট্টাচার্য। আছেন সাংসদ দোলা সেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মালা রায়, শান্তনু সেন। আছেন মণীশ গুপ্ত, অশোক রুদ্র, দিব্যেন্দু মুখোপাধ্যায়, কৃষ্ণকলি বসু, সব্যসাচী দত্ত, শুভাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক, সমীর চক্রবর্তী, বৈশ্বানর চট্টোপাধ্যায়রা। রয়েছন যুবনেত্রী সায়নী ঘোষ(Sayani Ghosh), পূর্ণেন্দু বসু, বিবেক গুপ্ত, হাজি নুরুলও আছেন। নতুন নিয়ম চালু হওয়ায় তৃণমূল ভবনে সই না করে বেরোচ্ছেন না দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও। পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমও যেদিন আসছেন সই করছেন হাজিরা খাতায়।

সূত্রের খবর, এই নিয়ম চালু হওয়ার পর থেকে হাজিরা নিয়ে তৎপরতা বেড়েছে নেতাদের মধ্যে। সবাই প্রায় নিয়মিত হাজিরা দিচ্ছেন তৃণমূল ভবনে। প্রাক্তন সাংসদ মণীশ গুপ্ত ও মন্ত্রী শশী পাঁজার কয়েকদিন হাজিরা পড়েনি খাতায়। শারীরিক অসুস্থতার কারণে তাঁরা তৃণমূল ভবনে আসতে পারেননি বলে জানা গিয়েছে। তবে সবমিলিয়ে এমন নিয়ম চালু হওয়ায় নেতাদের মধ্যে তৎপরতা বেড়েছে বলে মত রাজ্য স্তরের কয়েকজন নেতার।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ