অঙ্কিতার বেতনের টাকা ফেরত পেলেন ববিতা

মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর বেতনের টাকা ফেরত পেলেন ববিতা সরকার। ১ হাজার ৮৭ টাকা সুদ সহ ৭ লাখ ৯৮ হাজার ২৯৯ টাকা পেলেন ববিতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাইকোর্টের নির্দেশে মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর বেতনের টাকা ফেরত পেলেন ববিতা সরকার। অঙ্কিতার ফেরানো বেতনের প্রথম কিস্তির টাকা ফেরত পেলেন ববিতা সরকার। ১ হাজার ৮৭ টাকা সুদ সহ ৭ লাখ ৯৮ হাজার ২৯৯ টাকা পেলেন ববিতা।

অঙ্কিতা অধিকারী তার চাকরির বেতনের দ্বিতীয় কিস্তির প্রায় ৭ লাখ টাকা কলকাতা হাইকোর্টে জমা দিয়েছেন। কলকাতা হাইকোর্ট দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এ কথা জানালেন।

উল্লেখ্য মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে নিয়ম না মেনে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছিল চাকরিপ্রার্থীরা। যে স্কুলে মন্ত্রীকন্যা চাকরি করতেন সেই চাকরির দাবিদার ছিলেন ববিতা সরকার। যোগ্যাতার বিচারের ববিতার থেকে পিছিয়ে থেকে, পার্সোনালিটি টেস্টে না বসেও চাকরি পেয়েছিলেন অঙ্কিতা অধিকারী। আদালতের নির্দেশে অঙ্কিতাকে চাকরি থেকে অপসারণ করা হয়। সেই জায়গায় নিয়োগ করা হয় ববিতা সরকারকে। এমনকি এতদিন চাকরি করে যত বেতন পেয়েছেন অঙ্কিতা সেই বেতনের পুরো টাকা ববিতাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে দুটি কিস্তিতে সেই টাকা আদালতে জমা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনে মন্ত্রীকন্যা দুটি কিস্তিতে বেতনের টাকা আদালতে জমা দেন। এরপর বৃহস্পতিবার অঙ্কিতার প্রথম কিস্তিতে জমা দেওয়া টাকা ববিতাকে ফেরত দেওয়া হল। এদিন ববিতা সরকারকে ৭ লাখ ৯৬ হাজার ৮২২ টাকা দেওয়া হয়। এই মূল টাকার সঙ্গে ১৮৭৭ টাকা সুদও পেলেন তিনি। সব মিলিয়ে এদিন প্রাপ্ত বেতনের পরিমাণ ৭ লক্ষ ৯৮ হাজার ২৯৯ টাকা।

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ