আপনাকে অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি! টুইট প্রতিক্রিয়া বাবুলের

বাবুল তাঁর টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘আপনাকে অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি।’ প্রতিক্রিয়া বাবুলের।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবি সকালেই টুইট করে বালিগঞ্জ(Ballygunge) বিধানসভা কেন্দ্র ও আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য তৃণমূলের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। জানিয়েছেন বালিগঞ্জে তৃণমূলের(TMC) প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়(Babul Supriya) ও বাবুলের ছেড়ে আসা আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা। মমতার এই ঘোষণা শুধু যে বড় চমক তাই নয়, বিজেপির কাছে চূড়ান্ত অস্বস্তিকর। কেননা বাবুল ও শত্রুঘ্ন দুইজনই বিজেপির ঘরের লোক। দুইজনই কেন্দ্রে সাংসদ ও মন্ত্রী ছিলেন। সেই দুইজনকে প্রার্থী করে মমতা যে মাস্টারস্ট্রোক দিলেবন সে নিয়ে সন্দেহ নেই। মমতার ওই টুইটের কিছুক্ষণ পরেই পাল্টা টুইট(Tweet) করেন বাবুল। সেখানেই নেত্রীকে ধন্যবাদ জানান তিনি।

বাবুল তাঁর টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘আপনাকে অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি। আপনাকে ধন্যবাদ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আপনি আমাকে বাংলার জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন এবং আপনার উদ্দীপনাময় নেতৃত্ব ও আশীর্বাদে আমি নতুন শক্তি ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে হৃদয় দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকব।’ এদিন বাবুলের নাম প্রার্থী হিসাবে ভেসে উঠতেই অনেকে মনে করছেন বাবুলকে রাজ্য মন্ত্রিসভায় আনতে পারেন মমতা। কেননা বাবুল যে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন সেই বালিগঞ্জ কয়েক দশক ধরেই তৃণমূলের দূর্গ। তাই সেখান থেকে বাবুলকে জিতিয়ে আনতে তৃণমূলের কোনও সমস্যা হবে না। বাবুলের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করার পরই সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কলকাতার মেয়র তথা রাজ্যের পরিবহণ, আবাসন এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, ‘আমরা খুবই আনন্দিত প্রার্থী নিয়ে। আমরা সকলে মিলে পশ্চিমবঙ্গে যে ধারা তৈরি করেছি, যেখানেই ঘাসফুল প্রার্থী দাঁড়াচ্ছেন বিপুল ভোটে জিতছেন এবারও তাই হবে। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা ঝাঁপিয়ে পড়ব।’

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের