নিউটাউনে নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেফতার বাংলাদেশি যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের শিরোনামে নিউটাউন। যৌন নির্যাতনের শিকার ১৪ বছরের নাবালিকা। গ্রেফতার বাংলাদেশি যুবক। নাবালিকাকে যৌন নির্যাতন ও ব্ল্যাকমেইলিং-এর অভিযোগে বাংলাদেশি যুবককে গ্রেফতার করে টেকনো সিটি থানার পুলিশ।

জানা গিয়েছে, গত দুইমাস ধরে নিউটাউনের বালিগড়ি এলাকায় ভাড়া থাকতেন  অভিযুক্ত সোহেল রানা। বাংলাদেশের কুমিল্লা জেলার গাজিপুর এলাকার বাসিন্দা অভিযুক্ত। বিশেষ কাজের সূত্রে কলকাতায় আসেন। তিনি যে বাড়িতে ভাড়া থাকছিলেন, সেই বাড়ির মালিকের নাবালিকাকে একাধিকবার যৌন নির্যাতন করে। বেশ কয়েকদিন ধরে এই ঘটনা ঘটছিল। টের পাননি বাড়ির মালিক।

নির্যাতনের পর নাবালিকাকে কিছু না বলার জন্য হুমকি দিতেন বলেও অভিযোগ। নাবালিকাকে ব্ল্যাকমেইল ও ভয় দেখাতেন বলে অভিযোগ। তাই নাবালিকা কাউকে কিছু ভয়ে বলতে পারেনি। রবিবার অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। অবশেষে পরিবারের কাছে সমস্ত ঘটনা জানায়।

ঘটনা জানতে পেরে নাবালিকার পরিবার টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করে। নিউটাউন থেকে এরপর অভিযুক্তকে সোমবার রাতে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে মঙ্গলবার বারাসাত আদালতে তোলা হবে।  

মা দুর্গার আশীর্বামা দে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?