বাসুদেবপুরে কিশোরীর গণধর্ষণ নিয়ে মামলা দায়ের হল হাইকোর্টে

কিশোরীর গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। ব্যারাকপুর কমিশনারেটের বাসুদেবপুরের এক নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: কিশোরীর গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। ব্যারাকপুর কমিশনারেটের বাসুদেবপুরের এক নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় আইনজীবী সুস্মিতা সাহা দত্ত বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আদালতের তত্ত্বাবধানে তদন্তের আর্জি জানান। হাইকোর্ট রাজ্য সরকারকেও মামলার কপি দেওয়ার নির্দেশ দিয়েছে।

অভিযোগ, নাবালিকা মেয়েকে মায়ের সামনে থেকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। তাকে তুলে নিয়ে গিয়ে পাট খেতে গণধর্ষণ করা হয়। আইনজীবী সুস্মিতা সাহা দত্ত এই ঘটনায় পুলিশি গাফিলতিরও অভিযোগ করেন। আদালতের তত্ত্বাবধানে তদন্তের আবেদন জানান ওই আইনজীবী। আদালত রাজ্য সরকারকেও মামলার কপি দেওয়ার নির্দেশ দিয়েছে।

কিশোরীকে পাট খেতে নিয়ে গিয়ে গণধর্ষণ করা এবং মোবাইলে ভিডিয়ো তুলে রাখার অভিযোগের তদন্তে নেমে ইতিমধ্যেই পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দুজনের নাম যথাক্রমে, আরাফত মণ্ডল এবং আক্তার মণ্ডল। অভিযুক্ত দুই যুবককে চারদিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর এসিজেএম আদালত

জানা গিয়েছে, নির্যাতিতা ওই কিশোরী ঘটনার দিন মাউয়ের সঙ্গে বেরিয়েছিলেন। সোনার দেকান থেকে ফেরার সময় তার মোবাইলে কেউ ফোন করে। এর পর ওই নাবালিকা মা’কে ‘আসছি’ বলে বেরিয়ে যায়। এর পর জানা যায় মেয়েটিকে ফোন করে দুই যুবক ডেকে পাঠিয়েছিল। অভিযোগ তারাই পাট খেতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ করে। এর পর টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলে স্থানীয় পঞ্চায়েত সদস্য। এক সালিশি সভা ডেকে এই প্রস্তাব দেওয়া হয় পঞ্চায়েত সদস্যের তরফে। কিন্তু সেই সালিশি সভায় নির্যাতিতার পরিবার এই প্রস্তাব মানতে অস্বীকার করে। তখনই নির্যাতিতার পরিবারের এক সদস্যকে ধারালো ছুরি দিয়ে পিঠে আঘাত করা হয় বলে অভিযোগ। ছুরি নিয়ে হামলা করার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি খুরশিদ আলমকে গ্রেফতার করে পুলিশ। তার দুদিনের পুলিশ হেফাজত হয়েছে।

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

রাজ্যে যুক্ত হচ্ছে আরও ১২ টি হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্র, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নয়া ভুমিকায় ‘ক্যাপ্টেন কুল’, মালাবার গোল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন মহেন্দ্র সিংহ ধোনি

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাব্যস্ত ৭, সাতবছর পর বিচার পেয়ে খুশি দিলীপের স্ত্রী

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

একই যুবককে তিন বোনের বিয়ে? আসল তথ্য ফাঁস হতেই শোরগোল শুরু

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে ছাই ৬ বাংলাদেশি