ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিয়ে উত্তর কলকাতার রোড শোয়ে ঝড় তুললেন মোদি

কলকাতায় শেষ দফার প্রচারে এসে ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনশো টাকার ডালি তুলে দিলেন ফুল বিক্রেতার হাতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় শেষ দফার প্রচারে এসে ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রজনীগন্ধা, জবার মালা, পদ্মফুল, আকন্দ ফুল, প্যাড়া ও সুগন্ধি ধূপসহ তিনশো টাকার ডালি তুলে দিলেন মন্দির লাগোয়া রাজু মাইতি ফুল বিক্রেতার হাতে। মায়ের সামনে দাঁড়িয়ে করলেন আরতি। পুজো শেষে সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে বিধান সরণী থেকে নরেন্দ্র মোদির কনভয় ছুটল উত্তর কলকাতার রোড শোয়ের উদ্দেশ্যে। রবিবার প্রথমে রোড শোয়ের রুট ম্যাপ ঠিক হয়েছিল উত্তর কলকাতার বি কে পার্ক থেকে খান্না মোড় পর্যন্ত। কিন্তু রবিবার মোদির রোড শোয়ের রুট বদলে যায়। সেন্ট্রাল অ্যাভিনিউ ও বিজন স্ট্রীট ক্রসিং থেকে নরেন্দ্র মোদি রোড শো শুরু করেন। জোড়া বাগান, আহিরিটোলা হয়ে নরেন্দ্র মোদির কনভয় বি কে পাল পার্কে যখন পৌঁছয়, তখন ঘড়ির কাঁটায় সন্ধ্যা ছয়টা বেজে গিয়েছে।

নরেন্দ্র মোদিকে এক ঝলক দেখার জন্যে দুপুর থেকে বি কে পাল অ্যাভিনিউ, বস্তা পট্টি, অরবিন্দ সরণী, হাতিবাগান, বিধান সরণীতে হাজার হাজার মানুষ ভিড় জমিয়ে ছিলেন। মোদির এই রোড শোয়ের জন্যে রবিবার দুপুর থেকেই উত্তর কলকাতায় একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রন করছিল কলকাতা পুলিশ। দেরিতে রোড শো শুরু হওয়ায় সন্ধ্যা নেমে এলো রবিবাসরীয় রোড শোতে। মোদির ছবি তুলতে সব বয়সের মানুষের উৎসাহ ছিল চরমে। জয় শ্রীরাম স্লোগান এবং মোদি মোদি ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে উত্তর কলকাতার শ্যামপুকুর এবং মানিকতলা কেন্দ্রের অলি গলি।এত মানুষকে উৎসাহ নিয়ে জড়ো হতে দেখে নরেন্দ্র মোদি দু পাশে তাঁর দুই দাঁড়িয়ে থাকা প্রার্থীর দিকে আঙুল দিয়ে ঈশারা করে ভোট দেওয়ার আবেদন জানান জনতার উদ্দেশ্যে। জোরালো আলোয় ফর্সা মুখে ক্লান্তির ঘামে ভেজা চপচপে মোদি উত্তর কলকাতার প্রচারে দুই প্রার্থী তাপস রায় এবং পূর্ণিমা চক্রবর্তী-সহ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে নিয়ে ভোট প্রচারে এটাই বুঝিয়ে দিলেন ২৯ এপ্রিল লড়াইটি বড় কঠিন।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে প্রচার কর্মসূচি সেরে শুক্রবার দিল্লি ফিরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। রবিবার তিনি ফের রাজ্যে এসেছেন। আজ উত্তর কলকাতায় রোড শো করে আগামিকাল দক্ষিণ কলকাতায় রোডশো করে বিকেলে দিল্লি ফিরে যাবেন। যদিও আজ রবিবার, ২৬ এপ্রিল দুপুরে বনগাঁয় প্রথম জনসভা করেছিলেন মোদি। সেখানে সভা সেরে মোদি যান হুগলিতে। আরামবাগের হরিপাল এলাকায় দ্বিতীয় জনসভা করে সন্ধ্যায় কলকাতায় আসেন মোদি। দ্বিতীয় ভোটের আগে বাংলা জুড়ে লাগাতার সভা করেছেন মোদি-শাহরা। এর আগে ঝাড়গ্রামে সভা শেষ স্থানীয় এক ঝালমুড়ি দোকানে ১০ টাকার ঝালমুড়ি কিনে সকলকে অবাক করে দিয়েছিলেন মোদি। এরপর গঙ্গা বক্ষে নৌকাবিহার করেন। তোলেন ছবিও। তাঁকে দেখতে ভিড় জমে। এবার কলাকাতার ঐতিহ্যবাহী ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালী বাড়িতে পুজো দিয়ে কলকাতার রোড শো শুরু করলেন তিনি। অর্থাৎ বাংলায় এসে বাংলার ঐতিহ্যের সঙ্গে পরিচয় করেছেন তিনি, তাতে মুগ্ধ হয়েছেন বাংলাবাসী।

আজ থেকেই চালু পিঙ্ক কার্ড, সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন কারা?

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই