তৃণমূলের বিক্ষোভের মুখে রাজ্যপাল, দেখলেন কালো পতাকাও

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগেই তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে পড়েন জ্যপাল সি ভি আনন্দ বোস। দেখেন কালো পতাকাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়ম না মেনে, অবৈধ ভাবে এক জন উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে বসিয়ে রাখার প্রতিবাদে এদিন অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল(Governor of West Bengal) সি ভি আনন্দ বোসের(C V Anand Bose) বিরুদ্ধে বিক্ষোভ দেখালো তৃণমূলে ছাত্র সংগঠন TMCP। এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে(Calcutta University) পিএইচডি ডিগ্রি প্রাপকদের হাতে মানপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজ্যপাল। তিনি বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগেই পড়েন তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে। কলেজ স্ট্রিটে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে রাজ্যপালের গাড়ি যখন ঢুকছে, সেই সময় রাস্তার দু’ধার ‘গো ব্যাক’ স্লোগান তোলেন TMCP’র সদস্যরা। রাজ্যপালকে কালো পতাকাও দেখানো হয়। কিন্তু কেন এই বিক্ষোভ?

আরও পড়ুন, বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদে ফিরলেন দেব

তৃণমূল ছাত্র পরিষদের তরফে জানানো হয়েছে, পদাধিকার বলে রাজ্যপাল রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্যও তিনি। অথচ সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে পূর্ণ সময়ের উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ে বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান করা যাচ্ছে না। তাই মানপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানের নামে ঘুরপথে সমাবর্তন অনুষ্ঠান করা হচ্ছে। মুষ্টিমেয় কয়েক জন অধ্যাপক বাদে বাকিদের বিশ্ববিদ্যালয়ের ভিকর ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না রাজ্যপাল নিয়ম না মেনে, অবৈধ ভাবে এক জন উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে বসিয়ে রেখেছেন। সেই কারণেই এদিনের বিক্ষোভ প্রদর্শন। উল্লেখ্য, বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এখন ভারপ্রাপ্ত উপাচার্য পদে রয়েছেন শান্তা দত্ত। তিনি অবশ্য এদিনের ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি।

আরও পড়ুন, পুলিশের কাজে বাধাদানের জেরেই রূপাকে গ্রেফতার, নিয়ে যাওয়া হল লালবাজারে

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগকে ঘিরে বিবাদ তৈরি হয়েছিল রাজভবন ও রাজ্য সরকারের মধ্যে। গত ৮ জুলাই সুপ্রিম কোর্ট(Supreme Court) জানিয়ে দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোঁজার জন্য পৃথক পৃথক সার্চ কমিটি গঠনের নির্দেশও দিয়েছিল দেশের শীর্ষ আদালত। সেই সার্চ কমিটিতে ৩জন করে থাকবেন। দেখা যাচ্ছে, সেই নির্দেশের পরেও কলকাতা বিশ্ববিদ্যালয়ে জটিলতা রয়েই গিয়েছে। সেই কারণে নতুন উপাচার্য খোঁজার জায়গায় ভারপ্রাপ্ত উপাচার্য কাজ চালাচ্ছেন।

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ট্রেনে বচসার জেরে ব্লেড দিয়ে রেলপুলিশের উপর হামলা, গ্রেফতার বাঙালি অভিনেত্রী

মৃত্যুর কাছে হার মানলেন রাজা সেন, SSKM-এ প্রয়াত পরিচালক, শোকস্তব্ধ টলিউড

ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

‘গভীর রাত পর্যন্ত একসঙ্গে গল্প করলাম, আর সকালে আশিসদা নেই,’ শোকে স্তম্ভিত ভাই প্রশান্ত

জুম কলে ৯০০ কর্মীর চাকরি খেয়েছিলেন, এখন নিজেই খুঁজছেন ভারতীয় বংশোদ্ভূত সিইও

ফের পেনাল্টি মিস মেসির, হেরে গেল ইন্টার মায়ামি

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

পানমশলার বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ

টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল, ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ টাকা-সোনা

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?