আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতায় বাড়বে আরো গরম, ১০ জুন পর্যন্ত তাপপ্রবাহ চলবে

নিজস্ব প্রতিনিধি: আগামী ১০ জুন পর্যন্ত গোটা রাজ্যে তাপপ্রবাহ বা এই অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। কলকাতাতে তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে। কোথাও কোথাও সাময়িক ঝড় -বৃষ্টি হলেও এই অস্বস্তি কর আবহাওয়া বজায় থাকবে। সোমবার আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) অন্যতম অধিকর্তা গনেশ দাস এই খবর জানান ।

তিনি বলেন, গোটা রাজ্যে এই মুহূর্তে প্রাক বর্ষার কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি। তার দাবি,এই মুহূর্তে আমাদের রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম। বঙ্গপোসাগর(Bay Of Bengal) ও তার পার্শ্ববর্তী এলাকায় কোনো সিস্টেম নেই। জলীয়বাষ্প এর পরিমান ও কম বাতাসে।১০ জুন পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। ১০ জুন পর্যন্ত তাপ প্রবাহ চলবে।সোমবার বর্ধমান, বীরভূম, পুরুলিয়াতে তাপপ্রবাহ ছিল। বাকি জেলাতে অস্বস্তি বজায় থাকবে।

কলকাতাতে(Kolkata) সোমবার তাপমাত্রা ছিল ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা আরো ১ ডিগ্রি বাড়বে। বুধবার ও বৃহস্পতিবার কলকাতাতে বৃষ্টি হতে পারে তবে তাপমাত্রা কমবে না। কেরালাতে বর্ষা আসার এখন ও সময় হয়নি। আমাদের রাজ্যে বর্ষা এখন  নয়। ১০ তারিখ পর্যন্ত গরম ও অস্বস্তি কর পরিবেশ থাকবে। এবার আমাদের রাজ্যে বর্ষা একটু দেরিতে প্রবেশ করবে। আন্দামান -এ বৃষ্টি ভালোই হচ্ছে সার্কুলেশান এর জন্য। আমাদের রাজ্য তে বৃষ্টি আসতে গেলে সমুদ্রের উপর সিস্টেম লাগে কিন্তু সেরকম সিস্টেম এখন নেই বলে জানন গনেশবাবু।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ