চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শনিবার থেকে কলকাতা সহ গোটা রাজ্যে বইবে তাপপ্রবাহ

নিজস্ব প্রতিনিধি: আগামী পাঁচ দিন বঙ্গ ঝলসে যাবে তাপপ্রবাহে। এই পাঁচ দিন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা সহ জেলায় জেলায় পৌঁছে যাবে ৪২ ডিগ্রির ঘরে। রাজ্যের সব জেলাকে তাই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) ডিউটি অফিসার সুপ্রিয় ভট্টাচার্য এই খবর জানান। তিনি বলেন, শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ কলকাতার (Kolkata)সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১.০ ডিগ্রির ঘরে।

যদিও আবহাওয়া দফতরের রেকর্ড অনুযায়ী ২০১৬ সালে এই দিনে কলকাতার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪১. ৬ ডিগ্রির ঘরে। তিনি আরোও জানান, এখন এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহর ওয়ার্নিং দেওয়া হয়েছে ।এটাই আগামী পাঁচ দিন ধরে চলবে। উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে এই ওয়ারনিং নেই । কিন্তু ড্রাই আবহাওয়া থাকবে ।আজকে কলকাতার ক্ষেত্রে ৪১ থেকে ৪২° কাছাকাছি থাকবে তাপমাত্রা । গোটা বঙ্গে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।

২০১৬ সালে কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি আলিপুরে। আর আজ দুপুর আড়াইটার সময় রেকর্ড করা হয়েছে ৪১.০ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গে(SouthBengal) সব জেলাতেই তাপপ্রবাহ ওয়ার্নিং দেওয়া হয়েছে আগামী পাঁচ দিন

Published by:

Share Link:

More Releted News:

একবালপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল অশান্তি, লাঠিচার্জ পুলিশের

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ