কেন্দ্রের পাঠানো টাকা খরচই করেনি তৃণমূল সরকার! মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলায় চালু জল জীবন মিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে এই বৈঠকে ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল-সহ একাধিক আধিকারিকরা। সেখানেই কেন্দ্র ও রাজ্য জল জীবন মিশনের চুক্তি স্বাক্ষর হয়। এদিনের বৈঠকে তৃণমূলকেও বিঁধেছেন মুখ্যমন্ত্রী। 

সোমবার জল জীবন মিশনের দ্বিতীয় দফার প্রকল্পে ৩৯ হাজার কোটি টাকার কেন্দ্রীয় সাহায্যের অনুমোদন মিলেছে। সোমবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। জানা গিয়েছে, ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে। দীর্ঘদিন ধরে বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রকে নিশানা করেছিল তৃণমূল। সেই অভিযোগ বারবার নস্যাৎ করেছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। এবার তারই জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি বৈঠকে বলেছেন, “এতদিন রাজ্যে যেসকল কাজ হতো, তা শুধু খাতায় কলমেই আবদ্ধ থাকত। কেন্দ্র থেকে যে পরিমাণ টাকা দেওয়া হয়েছে, সেই অনুযায়ী কাজ করেনি আগের সরকার। কেন্দ্রীয় প্রকল্পের নামও পরিবর্তন করে দেওয়া হয়েছিল। জল জীবন মিশনের নাম বদলে ‘জলস্বপ্ন’ করা হয়েছিল।”

এদিন মুখ্যমন্ত্রী আগের সরকারকে নিশানা করে বলেছেন, কেন্দ্র অনেকদিন ধরেই টাকা পাঠাচ্ছে। কিন্তু সেই টাকা জলে যাচ্ছিল। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী বার বার দায়িত্ব নেওয়ার কথা বলেছিলেন। বিরোধী দলনেতা থাকাকালীন তিনি দেখেছিলেন, সব কাজ কাগজেই হচ্ছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। কেন্দ্রের দেওয়া টাকা খরচই করেনি তৎকালীন সরকার। দ্বিতীয় দফাতে ৩৯ হাজার কোটি টাকার চুক্তি হয়েছে। রাজ্যের আর্থিক অবস্থার কথাও এদিন বৈঠকে তুলে ধরেছেন তিনি। 

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

ট্রেনের ভেন্ডারে ২ নৃত্যশিল্পীকে কুমন্তব্য, অভিযুক্ত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রেলের

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের

স্টারমারের পদত্যাগের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম