চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবার দক্ষিণবঙ্গের ৬ জেলায় তাপপ্রবাহের ‘লাল সর্তকতা’ জারি

নিজস্ব প্রতিনিধি: রবিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের ‘লাল সর্তকতা’ জারি করল আবহাওয়া দফতর। কলকাতাতেও রবিবার তাপপ্রবাহের সর্তকতা জারি। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা বুধবার পর্যন্ত জারি রইল। দক্ষিণবঙ্গের ৬ জেলায় চরম তাপপ্রবাহ বইবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ,বীরভূমে চরম তাপপ্রবাহের লাল সতর্কবার্তা রবিবার পর্যন্ত। তাপপ্রবাহের সঙ্গে লু বইবে।কলকাতাতেও(Kolkata)তাপপ্রবাহ সর্তকতা জারি করা হয়েছে। ৪০ ডিগ্রি পেরিয়ে গেছে কলকাতার তাপমাত্রা। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে।

শুষ্ক পশ্চিমী হাওয়ায় গরম বাড়বে পশ্চিমের জেলায়। রবিবার আরো বাড়তে পারে তাপমাত্রা।সোমবার বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মঙ্গলবার থেকে এই বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে। উপকূল সহ ওড়িশা সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার। তবে এই সম্ভাবনা খুবই সামান্য দু- এক জায়গায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।উত্তরবঙ্গে(North Bengal) বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।

আগামীদিনে তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উপরের দিকের ৫ জেলায় বৃষ্টি হবে শনিবার । রবিবার ও সোমবার বৃষ্টি শুধু দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। মঙ্গলবার ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া।উত্তরবঙ্গের নিচের দিকের তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। মালদা ,উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি। আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে জারি থাকবে।

Published by:

Share Link:

More Releted News:

‘হলদিয়া বন্দর থেকে টাকা কোথায় পাচার হচ্ছে?’, মোদি সরকারকে প্রশ্ন মমতার

রাস্তার পাশে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ, খুন নাকি অন্যকিছু?

ভোটের ৪৮ ঘন্টা আগে নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিলেন জ্ঞানেশ

নওদা বিধানসভায় নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা চরমে, নামল কেন্দ্রীয় বাহিনী

অশোকনগরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় তুললেন মৈথিলী ঠাকুর

মেয়ের হয়ে প্রচারে বেরিয়ে রাস্তার মাঝে যা করলেন মমতা ঠাকুর, প্রশংসা এলাকাবাসীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ