শনিবার রাতে কলকাতায় বইল কালবৈশাখীর হাওয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার রাতে কলকাতার বুকে বয়ে গেল কালবৈশাখী। যদিও কালবৈশাখীর দাপট বেশিক্ষণ স্থায়ী হয়নি।দক্ষিণ কলকাতার ক্যামাক স্ট্রিট(Camac Street) সহ বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের হাওয়া অনুভব করল নগরবাসী। দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধি হওয়ায় যে গরম অনুভূত হচ্ছিল রাতের কালবৈশাখীতে সাময়িকভাবে তা কিছুটা লাগব হয়।এদিকে শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) ডিউটি অফিসার শ্রীমন্ত হালদার জানান,শনিবার ১৬ মার্চ উত্তরবঙ্গের(North Bengal) জন্য আগামী চার দিন কোন বৃষ্টির সতর্কতা নেই। কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। ২০ মার্চ উত্তরবঙ্গের দু -এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে(SouthBengal) আগামী তিন দিন বিক্ষিপ্তভাবে সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে । ১৯ মার্চ বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায় দক্ষিণবঙ্গের। ২০ মার্চ বৃষ্টির সম্ভাবনা থাকছে ইস্ট – ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, নর্থ সাউথ ২৪ পরগনা, হাওড়াতে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সর্তকতা রয়েছে। হাওয়ার গতিবেগ হবে ৩০ থেকে ৪০ কিলোমিটার ঘন্টায়। দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতে ১৭ মার্চ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় বইতে পারে ।ইস্ট ওয়েস্ট মেদিনীপুর ,ঝাড়গ্রাম, নর্থ সাউথ চব্বিশ পরগনা, কলকাতা ,হাওড়া এবং হুগলি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।

কলকাতার(Kolkata) ক্ষেত্রে ১৬ মার্চ আংশিক মেঘলা আকাশ। সেই সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বইবে।সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রির কাছাকাছি ।আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রায় কোন পরিবর্তন হচ্ছে না । কিন্তু তিন থেকে চারদিন পর দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের