দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নবমী ও দশমীতে দুঃসংবাদ শোনাল আলিপুর আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি: আসন্ন দুর্গাপুজোয় নবমী এবং দশমী তিথিতে দুঃসংবাদ শোনাল আলিপুর আবহাওয়া দফতর। ওই দুদিন ৪০শতাংশ  সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টিপাতের। শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) পক্ষ থেকে পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, নবমী এবং দশমী তিথিতে বৃষ্টি হতে পারে কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া এবং হুগলি জেলাতে।

রাজ্যে দক্ষিণবঙ্গের পুরো অংশ থেকে এবং উত্তর বঙ্গের মালদার বেশ কিছু অংশ থেকে শুক্রবার বর্ষা বিদায় নিল । পশ্চিমবঙ্গে ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আবহাওয়ার কোনো পরিবর্তন নেই। অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।উত্তরবঙ্গে ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত দার্জিলিং এবং কালিংপং- এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি উত্তরবঙ্গের জেলা গুলোতে বৃষ্টি হবে না । ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই ।দক্ষিণবঙ্গে ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু আকাশে হালকা মেঘ থাকবে । ২১ থেকে ২৪অক্টোবর পর্যন্ত তেমন বৃষ্টির সম্ভাবনা নেই । তবে কোস্টাল এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

এর পাশাপাশি আগামী সপ্তাহের সোম থেকে শুক্রোর মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের দুটি জেলা দার্জিলিং ও কালিম্পং- এ। এছাড়া উত্তর এবং দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। কিন্তু নবমী ও দশমী তিথিতে আকাশ মেঘাচ্ছন্ন(Cloudy Sky) থাকবে। তবে দক্ষিণবঙ্গের(South Bengal) কলকাতা সহ ৭টি জেলা ছাড়া পুজোর মরশুমে অন্যান্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে, বড় কোন দুর্যোগের সম্ভাবনা নেই দুর্গাপুজোর দিনগুলিতে।ফলে নবমী ও দশমী তিথিতে প্রতিমা দেখতে বেরোলে অবশ্যই সঙ্গে রাখতে হবে ছাতা।

Published by:

Share Link:

More Releted News:

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ