দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবার থেকে দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: রবিবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হবে। সংশ্লিষ্ট জেলাগুলি হল – উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ,পশ্চিম মেদিনীপুর, হাওড়া । শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) অন্যতম অধিকর্তা গণেশ কুমার দাস এই খবর জানান । তিনি বলেন,এই মুহূর্তে আমাদের রিজেনের দুটি সিস্টেম আছে। যার অবস্থান হচ্ছে নর্থ-ইস্ট বে অফ বেঙ্গল(Bay Of Bengal) ও দ্বিতীয় অক্ষরেখা। খুব সিগনিফিকেন্ট নেই । কিন্তু এটা নর্থ বেঙ্গল এর দিকে রয়েছে। তিন সেপ্টেম্বর নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে।

নর্থ বেসে এটা ২৪ ঘণ্টায় আর একটু ইন্টেন্সিফাই করে লো প্রেসারে পরিণত হবে । শুক্রবার কয়েক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের(Rain) সম্ভাবনা থাকছে। শনিবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে। বিশেষ করে রবিবার এবং সোমবার হোয়াইট স্প্রেড বৃষ্টি এবং কিছু কিছু জেলায় নর্থ সাউথ ২৪ পরগনা , মেদিনীপুর,হাওড়া ,ওয়েস্ট মেদিনীপুরের দু- এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সাউথ বেঙ্গলের সমস্ত জেলায় শনিবার, রবিবার ,সোমবার বৃষ্টি হবে এবং নর্থ বেঙ্গলে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাত হবে।এই সিস্টেমের ফলে উড়িষ্যাতে কিছুটা বৃষ্টিপাত বাড়বে।

কলকাতার ক্ষেত্রে আজকে আংশিক মেঘলা আকাশ(Cloudy Sky) থাকবে । তার সঙ্গে দু – এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শনিবারেও মেঘলা আকাশ থাকবে ।সেই সাথে দু- এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আজ এবং কাল ৩৪ ডিগ্রির কাছাকাছি থাকবে। রববার থেকে ৩২ ডিগ্রি কাছাকাছি এসে দাঁড়াবে তাপমাত্রা । এই মুহূর্তে সতর্কবার্তা সেরকম কিছু নেই মৎস্যজীবীদের জন্য । সাউথ বেঙ্গললে বৃষ্টির ঘাটতি চলছে ৩০ শতাংশ এবং নর্থ বেঙ্গলে সাধারণ থেকে ১০ শতাংশ উপরে আছে বৃষ্টির হার এবং কলকাতাতেও এই মুহূর্তে বৃষ্টির ঘাটতি চলছে বলে জানান ,গনেশ চন্দ্র দাস।

Published by:

Share Link:

More Releted News:

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ