এই মুহূর্তে

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ফের ঠান্ডা তার ব্যাটিং করতে পারে

নিজস্ব প্রতিনিধি:আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঠান্ডার প্রকোপ কমে গেলেও, চলতি মাসের শেষে অথবা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আরোও  একবার ঠান্ডা তার কামড় দিতে পারে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office) অধিকর্তা গণেশ কুমার দাস এই খবর জানান । তিনি বলেন ,এখন এই মুহূর্তে কোন নর্থ ইস্ট উইন্ড আমাদের রিজিনে ঢুকছে না । একটি পশ্চিমী ঝঞ্ঝার রয়েছে ।যেটার অবস্থান রয়েছে ইস্টার্ন আফগানিস্তানে । এর ফলে নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে কিছুটা বৃষ্টিপাত দেবে। এরপর ২৭ জানুয়ারি নাগাদ আরো একটি পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে । যার প্রভাবটা নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতেই পড়বে । এর ফলে আমাদের ইস্ট ইন্ডিয়া(East India) একটু ডিস্টার্ব আছে। ইস্টার্ন ইন্ডিয়াতে কোষ্টের ওপরে একটি হাইপ্রেসার জোন আছে । এর ফলে শীতের জন্য আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে কন্ডিশনটা ফেভারিভাল নেই।

গনেশ বাবু আরো জানান, রাতের তাপমাত্রা আর দিনের তাপমাত্রা নরমাল থেকে তিন থেকে চার ডিগ্রী ওপরে চলছে। আর এটা কন্টিনিউ করবে এখনো। এই মুহূর্তে এক ডিগ্রী করে তাপমাত্রা বাড়ার চান্সেস রয়েছে। কলকাতাতে তাপমাত্রা ম্যাক্সিমাম আজ আছে ২৮ পয়েন্ট ৭ সেন্টিগ্রেট ।দুদিনের মধ্যে ৩০ ডিগ্রির কাছাকাছি যাওয়ার সম্ভাবনা থাকছে। আর রাতের তাপমাত্রা অর্থাৎ মিনিমাম টেম্পারেচার সেটাও আজ ১৭- র কাছাকাছি রয়েছে । এই তাপমাত্রা বেড়ে দুদিনে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। ২৭ তারিখ পর্যন্ত ঠান্ডার কোন প্রভাব নেই।

এই মুহূর্তে ইস্টার্ন ইন্ডিয়াতে বৃষ্টির(Rain)কোনো সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে ।আগামী পাঁচ দিন পরিস্কার শুষ্ক আবহাওয়া থাকবে গোটা রাজ্যে। তবে আবহাওয়াবিদদের অনুমান ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ নাগাদ শীত আরো একবার ঘুরে আসতে পারে এ রাজ্যে এবং তখন কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে কমতে পারে। ফলে শীত(Winter) যে পুরোপুরি বিদায় নিয়েছে, সে ব্যাপারে একেবারেই নিশ্চিত নন আবহাওয়াবিদরা। আমরা শীতের শেষ স্পেন দেখতে পাবো কিন্তু এই মুহূর্তে সেটা বলা যাচ্ছে না কোন তারিখ দিয়ে স্পেল পাওয়া যাবে কিন্তু এক একটি ছোট্ট স্পেলে সম্ভাবনা থাকছে.

Published by:

Share Link:

More Releted News:

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

বিজেপির আসন সংখ্যা নিয়ে দোটানায় গেরুয়া শিবির, পদ্ম দিঘিতে প্রশ্নবাণে গুঞ্জন চরমে

নববর্ষের সকালে মাছ নিয়ে গড়িয়ায় প্রচার অরূপ বিশ্বাসের, বিঁধলেন বিজেপিকে

নববর্ষে কীর্তনের তালে দিলীপের তুমুল নাচ, মনীষীদের ছবি হাতে মিছিল শুভেন্দুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ