দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বকর্মা পুজোর দিন থেকে টানা তিন দিন রাজ্যে হবে বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: আগামী সপ্তাহের সোমবার অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত ফের বৃষ্টি বাড়বে রাজ্যে। আবহাওয়া দফতরের মতে ঘুড়ি -প্রেমীরা তাই যারা ঘুড়ি ওড়াতে চান তারা শনি ও রবিবার তাদের স্বাদ মিটিয়ে নিন। কারণ বিশ্বকর্মা পুজোর দিন আকাশ থাকবে মেঘলা। ঝমঝমিয়ে হবে বৃষ্টি। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান ।তিনি বলেন,সুস্পষ্ট নিম্নচাপের এই মুহূর্তে অবস্থান হচ্ছে উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল কোস্ট এর কাছাকাছি।

আমাদের এখানে অক্ষরেখা আমাদের রিজিয়নে জামশেদপুর হইতে বে অফ বেঙ্গল এ গিয়েছে । ফলে এই নিম্নচাপের ডাইরেক্ট ইম্প্যাক্ট আমাদের রাজ্য নেই ।মেইনলি বৃষ্টিটা পাবে উড়িষ্যা। আজকে ১৪ তারিখ এবং কাল ১৫ তারিখ এই দুদিন আমাদের দক্ষিণবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি এই ধরনের বৃষ্টি সম্ভাবনা থাকছে। কিন্তু টানা বৃষ্টি হবে না ।স্পেল অনুযায়ী বৃষ্টি হবে। ১৬ এবং ১৭ তারিখে বৃষ্টি অনেকটাই কমে যাবে । দক্ষিণবঙ্গের জন্য আবারো ১৮, ১৯ এবং ২০ এই ৩ দিন বৃষ্টি হবে। বিশ্বকর্মা পুজোর দিন একটু বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে এই মুহূর্তে তেমন কোন বৃষ্টির সম্ভাবনা নেই। ১৮ তারিখ উত্তরবঙ্গের জন্য হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাপমাত্রার ক্ষেত্রে দক্ষিণবঙ্গের জন্য আগামী ২৪ ঘণ্টা কোন চেঞ্জ নেই।

কিন্তু ২৪ ঘন্টার পর থেকে দক্ষিণবঙ্গের(South Bengal) জন্য তাপমাত্রা একটু গ্যাজুয়েলি বাড়বে। ১৭ তারিখ ও ১৮ তারিখের পর থেকে তাপমাত্রা কমবে । আর বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়বে। সাথে মেঘলা আকাশও থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রের মাছ ধরতে যাওয়া নিষেধ করা হয়েছে।বৃষ্টি একটু বেশি হবে আজকে এবং কালকে। আমাদের কোস্টাল এরিয়াতে অর্থাৎ সাউথ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা পশ্চিম মেদনীপুরে দুই এক জায়গায় ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

Published by:

Share Link:

More Releted News:

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ