আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুক্রবার দুপুর থেকে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ফের শুরু হবে বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: ২৬ থেকে ২৮ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে। ময়েশ্চার কমে গেছে। তাপমাত্রা সেই জন্য বেড়ে গিয়েছে। তার ফলে আদ্রতা জনিত অস্বস্তিকর গরম আমরা অনুভব করছি। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলে অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন, এটি বজায় থাকবে ২৯ সেপ্টেম্বর ফাস্ট হাফ অবধি। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে ২৯ তারিখ থেকে। ২৯ তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে তিন চার দিন। তার মধ্যে ৩০ তারিখে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বীরভূম এবং মুর্শিদাবাদে।

ফলে প্রথম তিনদিন তাপমাত্রায় দক্ষিণবঙ্গের(South Bengal) ক্ষেত্রে উল্লেখযোগ্য কোন পরিবর্তন নেই। এই বৃষ্টির মূলত কারণ হলো পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং মায়ানমার পোস্টের কাছে একটি সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা আছে। ২৯ তারিখ নাগাদ ২৪ ঘন্টাতে এটি নিম্নচাপে পরিণত হবে। যার ফলে আমাদের রাজ্য থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে।

উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে এই মুহূর্তে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে তিন অক্টোবর থেকে বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম তিন দিনে তাপমাত্রার কোন পরিবর্তন নেই । তিনদিন পর থেকে যেহেতু বৃষ্টিপাত বাড়বে, উত্তরবঙ্গের ক্ষেত্রে সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কমবে । কলকাতার ক্ষেত্রে ২৯ তারিখের আগে কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ