দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজোর প্রাক্কালে বঙ্গে ঝলমলে আকাশ, কলকাতায় অস্বস্তিকর গরম

নিজস্ব প্রতিনিধি: আগামী পাঁচ দিন মূলত শুকনো আবহাওয়া। শুধুমাত্র প্রথম ২৪ ঘন্টাতে একদম কোস্টাল জেলাগুলোতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যদিও সেই সম্ভাবনা অত্যন্তক্ষীণ ।দু -এক জায়গায় অর্থাৎ সাউথ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের আশঙ্কাটা খুবই কম।সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলে অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু প্রথম দুদিন অর্থাৎ ৪৮ ঘন্টায় ওপরের পাঁচটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দুদিন পর থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি কমে যাবে।

মূলত যেটা থাকবে হালকা বৃষ্টি এবং সেটা ওপরের শুধু পাঁচটি জায়গায়। নিচের তিনটি জেলায় অর্থাৎ মালদা, দুই দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে।৪৮ ঘন্টা পর থেকে এই মুহূর্তে তাপমাত্রায় কোথাও কোন পরিবর্তন নেই ।কিন্তু একটু স্লাইট ইনক্লিসিং থাকবে। যেহেতু বৃষ্টি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। ফলে আদ্রতা জনিত অস্বস্তিকর গরম (Hot Weather)বজায় থাকবে কলকাতা শহরে । টেম্পারেচারটার মার্জিনালি একটু বাড়বে।

ময়েশ্চার যেহেতু কমে যাচ্ছে দু তিন দিন বাদ থেকে অনুভূত হবে না এই আদ্রতা জনিত অস্বস্তিকর গরমটা। খালি শুষ্ক ওয়েদার(Dry Weather) থাকবে। এই মুহূর্তে কোথাও কোন সতর্কবার্তা নেই। ফলে আসন্ন দুর্গাপুজোর প্রাক্কালে বঙ্গে আপাতত যে কোন দুর্যোগ নেই তাতে নিশ্চিত আলিপুর আবহাওয়া দফতর। এখন দেখার বিষয় , বর্তমান যে আবহাওয়া আগামী ৫ দিন চলবে তা শারদীয়া উৎসবের দিনগুলিতে বজায় থাকে নাকি শরতের নীল আকাশে হঠাৎ কালো মেঘ বা বৃষ্টির আগমন ঘটে।

Published by:

Share Link:

More Releted News:

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ