দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুক্র ও শনি বঙ্গে বৃষ্টি ,৭ নভেম্বরের পর থেকে রাতের তাপমাত্রা কমবে

নিজস্ব প্রতিনিধি: আগামী দুদিন দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে এবং মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ । চলতি সপ্তাহের শুক্রবার অর্থাৎ ৩রা নভেম্বর নাগাদ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা প্রভাব রয়েছে। বঙ্গোপসাগর(Bay Of Bengal) দিয়ে জলীয় বাষ্পের প্রবেশ হচ্ছে আমাদের রাজ্যে। তার ফলে দক্ষিণবঙ্গে দু – এক জায়গায় শুক্রবার থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ৪নভেম্বর শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে সমুদ্র উপকূল অবস্থিত জেলা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে ।

এই জেলাগুলোতে তাপমাত্রায় খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না ।আগামী ৪/৫ দিনে এই সিস্টেমটা বেরিয়ে যাওয়ার পর রাতের তাপমাত্রা একটু কমবে এবং উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে সব জেলাগুলিতে । তিন এবং চার নভেম্বর নাগাদ দার্জিলিং এবং কালিম্পং দু – এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এ ছাড়া অন্যান্য জেলাগুলোতে আংশিক মেঘলা আকাশ থাকবে।উত্তরবঙ্গের জন্য আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রার কোন উল্লেখযোগ্য পরিবর্তন নেই ।

কলকাতা(Kolkata) এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দু – দিন শুষ্ক ওয়েদার থাকবে। তিন নভেম্বর কিছুটা সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাতের। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ থেকে ২৫ ডিগ্রি কাছাকাছি কলকাতার ক্ষেত্রে। এখন এই মুহূর্তে রাতের তাপমাত্রা স্বাভাবিক থেকে এক দুই ডিগ্রি উপরে চলছে। সাত নভেম্বরে পর থেকে রাতের তাপমাত্রায় পরিবর্তন হবে। তাপমাত্রা কমবে রাতের।

Published by:

Share Link:

More Releted News:

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ