সোমবার কলকাতায় তাপমাত্রা কমে ২১ ও জেলায় ২০ ডিগ্রির নিচে যাবে

Share:

নিজস্ব প্রতিনিধি:আগামীকাল রবিবার থেকে কমবে তাপমাত্রা। এই মুহূর্তে ছত্রিশগড়ের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে । এর ফলে শনিবার দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ,হুগলি, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অধিকর্তা গণেশ কুমার দাস এই খবর জানান । তিনি বলেন, রবিবার থেকে আকাশ পরিস্কার হয়ে যাবে।

উত্তরবঙ্গে শনিবার ও আগামীকাল রবিবার কালিংপং- এ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলি শুষ্ক থাকবে। রবিবারের পর থেকে উত্তর পশ্চিমের শীতল হাওয়া প্রবেশ করবে । তারপরে তাপমাত্রা অনেকটাই কমে যাবে । আগামী তিন থেকে চার দিনের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে। আজ তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন ২৪ এর আশেপাশে ।

রবিবার থেকে অনেকটা তাপমাত্রা কমে গিয়ে সোমবার ২১-২২ ডিগ্রির কাছাকাছি চলে আসবে কলকাতার।পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কুড়ি ডিগ্রীর নিচে নেমে যাবে। অর্থাৎ কালীপুজোর আগেই কিছুটা ঠান্ডা অনুভূত হবে রাজ্যে। তবে এর সাথে শীতের আগমনের কোন সম্পর্ক নেই। পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ার পর আবহাওয়ার এই সাময়িক পরিবর্তন ঘটবে।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের